শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
৮ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মৃধা ওমর ফারুক মো.এনামুলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে কালীবাড়ি চৌরাস্তার মোড়ে এই হামলা হয়। এতে এনামুল (৪২) সহ ৪ জন আহত হয়েছেন।আহত অন্যরা হলেন মুকিব হাওলাদার (২২), শাহজাহান মীর (৬০) ও কাদের ফকির (২১)। তাঁদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য এনামুল মৃধাকে রবিবার বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন মৃধা ওমর ফারুক মো. এনামুল জানান, গ্রামের একটি সালিশ বৈঠক শেষ করে সনাতন ধর্ম্বালম্বীদের নামযজ্ঞ অনুষ্ঠান উপস্থিত হয়ে অনুষ্ঠান শেষ করে ফেরার পথে রাব্বি, লাভলু ও মান্নানের নেতৃত্বে ২০/৩০ জনের একটি দল রামদা, লাঠি ও রড নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।মৃধা ওমর ফারুক মো. এনামুলের মা নুরুন্নাহার বেগম বলেন, পূর্বপরিকল্পিতভাবে আমার ছেলের ওপর ওরা হামলা চালিয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠ তদন্ত পূর্বক বিচার চাই। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, হামলার ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

Facebook Comments Box
আরো পড়ুন...  সেনবাগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০