শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
৯ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে একটি কাঁচা মালের আড়তের লোহার গ্রীল কেটে ক্যাশ বাক্সে থাকা ৫ লক্ষ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আড়ত মালিক মো. হাফিজুল ফকির (৪০) বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৫নং রামচন্দ্রপুর ইউনিয়নের কচুবুনিয়া গ্রামের মো. ইউনুস ফকিরের ছেলে মো. হাফিজুল ফকির দৈবজ্ঞহাটী ইউনিয়নের নবইরশি বাস স্টান্ডে ‘হাফিজুল স্টোর’ নামক একটি কাঁচা মালের আড়ত পরিচালনা করে আসছেন। গত ৭ নভেম্বর শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে তিনি প্রতিদিনের মতো আড়ৎ বন্ধ করে বাড়িতে চলে যান।
পরবর্তীতে ওই দিন রাতে কোনো এক সময় পূর্বপরিকল্পিতভাবে অজ্ঞাতনামা চোরেরা আড়ত ঘরের পশ্চিম পার্শ্বের লোহার গ্রীল কেটে এবং মই ব্যবহার করে ভেতরে প্রবেশ করে আড়তের ক্যাশ বাক্সে থাকা নগদ পাঁচ লাখ টাকা চুরি করে নিয়ে যায় তারা।
পরদিন ৮ নভেম্বর ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে আড়ত খুলে পশ্চিম পাশের গ্রীল কাটা ও টাকা চুরির বিষয়টি দেখতে পান   মালিক হাফিজুল ফকির।
এ সময় তার ডাকচিৎকারে আশেপাশের লোকজন ও দোকানদাররা ছুটে এসেন। পরবর্তীতে আড়তের পিছন থেকে চুরির কাজে ব্যবহৃত একটি মইও উদ্ধার করা হয়। এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী হাফিজুল ফকির বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রæত এ চুরির ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।
Facebook Comments Box
আরো পড়ুন...  ঢাকা–সেন্টমার্টিনগামী বাসে টুরিস্ট যাত্রীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০