শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ২:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদক কারবারি ও একজন সেবনকারী আটক হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।অভিযানে উপজেলা সদরের কুঠিবাড়ি আশ্রয়ন প্রকল্প থেকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক হন সেকান্দার শেখের ছেলে নাসির শেখ (৪০)। ওই সময় তাকে মোবাইল কোর্টে তোলা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান নাসির শেখকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে পুলিশে সোপর্দ করেন।

এছাড়া সেরেস্তাদারবাড়ি এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ আটক হন গফ্ফার হাওলাদারের ছেলে হোসেইন হাওলাদার (৪৫) ও সানকিভাঙ্গা গ্রাম থেকে ১২ পিস ইয়াবাসহ আটক হন মুনসুর আলী শেখের ছেলে নোমান শেখ (২৩)। এ দুজনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে ইয়াবাসহ থানায় সোপর্দ করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওসি মো. জাফরুল ইসলাম বলেন, অভিযানে আটক নাসির শেখকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন। অপর দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  শ্যামনগরে মাদার নদীর ওপর বাঁশের সাঁকোর স্থানে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০