শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ৯:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা পর্যায়ে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) নেটওয়ার্কের সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় মীম কমিউনিটি সেন্টারে উপজেলা সিএসও নেটওয়ার্ক, মোরেলগঞ্জের আয়োজনে এবং হেলভেটাস বাংলাদেশের এনাবেল  প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলভেটাসের প্রতিনিধি ও এনাবেল প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়ক আর্টান মনুগলু এবং হেলভেটাস বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক ও হেড অব প্রোগ্রাম মো. শাহরিয়ার মান্নান।
সভায় সভাপতিত্ব করেন শিউলী আক্তার। সঞ্চালনা করেন সুফিয়া বেগম। এ সময় নেটওয়ার্কের ক্যাশিয়ার মোর্শেদ আব্দুল্লাহ, নির্বাহী সদস্য হাসি বেগম, সাধারণ সদস্য শাহিদা বেগম ও সহসভাপতি সাগর ঢালীসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় সিএসও ও সিবিও পুনর্গঠন, এনাবেল প্রকল্পের অগ্রগতি, ইউনিয়ন পরিষদের সঙ্গে গণশুনানির আয়োজন এবং সংগঠনের আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন খাউলিয়া ইউনিয়ন সিএসওর সাধারণ সম্পাদক আবুল হোসেন, খাউলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিটুল বিশ্বাস।
সভায় স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করা, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের অংশগ্রহণমূলক যোগাযোগ জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গণশুনানির মাধ্যমে স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ ও নাগরিকদের মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার গুরুত্বও আলোচনায় উঠে আসে।

Facebook Comments Box
আরো পড়ুন...  ঝালকাঠিতে জমি বিরোধে ভয়াবহ ঘটনা—গরুর গোখাদ্যে আগুন, ক্ষতির অভিযোগ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০