শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

বাগেরহাটের মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে মরহুম পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সুফী মুহাম্মাদ আব্দুর রহমান খাঁন (রহ.)-এর স্মরণে আগামী শুক্রবার (২০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ৫৬তম বার্ষিক ইছালে সওয়াব ও ওয়াজ মাহফিল।

ঝিলবুনিয়া দরবার শরিফের বর্তমান গদ্দীনশীন পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সুফী আবু জাফর মুহাম্মাদ আলী ওসমান খাঁন এই ইছালে সওয়াব ও ওয়াজ মাহফিলের সার্বিক পরিচালনা করবেন।

শুক্রবার (২০ নভেম্বর) প্রথম দিন মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হাবিবুল্লাহাবাদ আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা মো. আব্দুর রাকিব। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শরীয়তপুরের কাশিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

দ্বিতীয় দিন শনিবার (২১ নভেম্বর) প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর দরবার শরিফের পীর সাহেব হুজুরের নাতি ও গাজীপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা মো. শামছুল হক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাগেরহাট কচুয়ার চর সোনাকুর আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা মো. রফিকুল ইসলাম।

তৃতীয় দিন রোববার (২২ নভেম্বর) মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে তাশরিফ আনবেন ফুরফুরা শরিফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ ফতেহ্ আলী মোহাম্মদ আয়াতুল্লাহ্ সিদ্দিকী আল কোরাইশী।

আরো পড়ুন...  ভারতীয় মোবাইল, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেটের বিশাল চালান জব্দ

এ ছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন ও মিডিয়া ব্যক্তিত্ব এবং তাহ্‌ফিজুল ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা এস এম নাঈমুল ইসলাম নাঈম এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঝিলবুনিয়া দরবার শরিফের পীরজাদা আলহাজ্ব হযরত মাওলানা আবুল হোসাইন মুহাম্মাদ বাকী বিল্লাহ খাঁন।

এই ইছালে সওয়াব মাহফিলে আরও বিশিষ্ট ওলামায়ে কেরাম উপস্থিত থেকে ওয়াজ-নসিহত করবেন বলে জানা গেছে।

সোমবার (২৩ নভেম্বর) বাদ ইশরাক আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই মাহফিল শেষ হবে। ঝিলবুনিয়া দরবার শরিফের বর্তমান গদ্দীনশীন পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সুফী আবু জাফর মুহাম্মাদ আলী ওসমান খাঁন এই আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে ঝিলবুনিয়া দরবার শরিফ সূত্র জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০