শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

ঢাকা থেকে বাগেরহাটের মোরেলগঞ্জে নিজ বাড়ি ফেরার পথে গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুল হক ফরাজীর সন্ধান পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন স্বজন ও স্থানীয় নেতাকর্মীরা। স্থানীয় সূত্র ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, বুধবার (১৮ নভেম্বর) রাতে ঢাকা থেকে মোরেলগঞ্জের উদ্দেশে রওনা হন বাগেরহাট জেলা বিএনপির নেতা মনিরুল হক ফরাজী।
গোপালগঞ্জ এলাকায় পৌঁছানোর পর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে।
স্বজনদের দাবি, ঘটনার পর থেকে ফরাজীর নিজের মোবাইল ফোন ও তার গাড়িচালকের মোবাইল ফোন — দুটোই বন্ধ পাওয়া যাচ্ছে। কোথায় আছেন, কী অবস্থায় আছেন — এখনো তা জানা যায়নি। এ ঘটনার জন্য স্থানীয় বিএনপি নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করছেন বলে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। মনিরুল হক ফরাজীর স্ত্রী-সন্তানেরা বর্তমানে দেশের বাইরে রয়েছেন।
তবে এ বিষয়ে এখনো পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফরাজীর পরিবারের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে প্রায়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে কারাভোগকারি মনিরুল হক ফরাজীকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে গোপালগঞ্জ ও আশপাশের এলাকায় সহিংসতা চলছে। টুঙ্গিপাড়া থানা, মুকসুদপুর থানা ও একাধিক বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
Facebook Comments Box
আরো পড়ুন...  বিশ্ব পরিবেশ দিবসে রামপালে বর্ণাঢ্য আয়োজন: বৃক্ষরোপণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০