শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

​বাগেরহাটের মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ হাওলাদারের বিদায় সংবর্ধনাকে কেন্দ্র করে একটি মহল ভিন্ন ব্যাখ্যা দিয়ে অপপ্রচার চালিয়ে উক্ত শিক্ষকের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হারুন অর রশিদ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মোরেলগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হারুন অর রশিদ হাওলাদার অভিযোগ করে বলেন, তিনি ১০৭ নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে দীর্ঘ ৩৭ বছরের কর্মময় জীবন শেষ করে অবসরে যাওয়ায় গত ১৪ নভেম্বর উপজেলা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ তাকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপহারসামগ্রী প্রদান করেন। এতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায়, উপহার প্রদানসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলার পর এসব বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানান উক্ত শিক্ষক।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক অম্বিকা চরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস ছালাম হাওলাদার, প্রধান শিক্ষক সরদার মনিরুল ইসলাম, ওহিদুল ইসলাম, আকন বখতিয়ার, বাসার মোল্লা, শহিদুল ইসলাম, মাহমুদা খানম, মাকসুদা খানম, আকবর আলী, মজিবর রহমানসহ বিভিন্ন শিক্ষকবৃন্দ।

আরো পড়ুন...  বাঘের নিরাপদ আশ্রয়ে সুন্দরবনে সাতটি টাইগারটিলা

​অপরদিকে এ সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে গত ১৬ নভেম্বর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু অভিযোগ তুলে এক সংবাদ সম্মেলনে বলেছেন, অবসরপ্রাপ্ত শিক্ষক হারুন অর রশিদের সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষকের কাছ থেকে চাঁদা তুলে উপহারসামগ্রী নিয়েছেন। এ ধরনের ঘটনায় শিক্ষক সমাজকে কলুষিত করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষক হারুন অর রশিদ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে সাধারণ শিক্ষকদের নানাভাবে হয়রানি করেছেন—এমন অভিযোগ রয়েছে এ শিক্ষকের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ বছর পর ছেলেকে কাছে পেলেন মা শেফালী!

১

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

২

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

৩

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৪

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৫

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৬

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৭

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৮

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৯

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

১০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১১

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১২

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১৩

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৫

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৬

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৮

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৯

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

২০