হারুন শেখ , বাগেরহাট জেলা প্রতিনিধি
২৬ জানুয়ারী ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাট-৩: উন্নয়ন ও নিরাপত্তার প্রতিশ্রুতি শেখ ফরিদুলের

বাগেরহাট জেলার রামপাল-মোংলা সংসদীয় আসন বাগেরহাট-৩ থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টায় পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত করেন। সভায় তিনি জনগণকে সর্বাগ্রে সামাজিক নিরাপত্তা এবং সকল মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

প্রার্থী শেখ ফরিদুল ইসলাম বলেন, “আমরা নিশ্চিত করব, সকল মানুষ রাষ্ট্রের সকল অধিকার নির্ভীঘ্নে ভোগ করতে পারবে। কারো প্রতি বৈষম্যমূলক আচরণ করা হবে না। নারীদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা নিশ্চিত করতে আমরা কাজ করছি। বেকার যুবক-যুবতীদের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আমরা দীর্ঘ ২০ বছর ধরে জনগণের সেবা করার চেষ্টা করে আসছি এবং ভবিষ্যতেও সেবা অব্যাহত রাখব, ইনশাল্লাহ।”

তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার গঠন হলে মোংলা বন্দরকে আধুনিকায়ন, ইপিজেড সচল করা এবং এলাকার সার্বিক উন্নয়নের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে। “আমি আশা করি জনগণ আমাকে সমর্থন দেবেন এবং তাঁদের মূল্যবান ভোটের মাধ্যমে পাশে থাকবেন,” তিনি বলেন।

জনসভায় পেড়িখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হাওলাদার রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতারা। এর মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার, উপজেলা যুবদলের সভাপতি মল্লিক জিয়াউল হক জিয়া এবং অন্যান্য নেতা-কর্মীরা।

আরো পড়ুন...  ভাবকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবারও চুরি

সভায় পেড়িখালী ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড চালানোর ওপর জোর দেন।

শেখ ফরিদুল ইসলাম বলেন, “বাগেরহাট-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। নির্বাচিত হলে আমি জনগণের কল্যাণে কাজ করব এবং সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করি।”

এতে করে প্রার্থী নির্বাচনী প্রতিশ্রুতির মাধ্যমে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার পাশাপাশি আসনটিতে ভোটারদের সমর্থন অর্জনের চেষ্টা চালাচ্ছন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০