বিনোদন ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অভিনয় ছেড়ে দুবাইয়ে রিয়েল এস্টেট ব্যবসায় রিমি সেন

বলিউড অভিনেত্রী রিমি সেন। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী রিমি সেন। ছবি : সংগৃহীত

একসময় অভিনয় ও সৌন্দর্য দিয়ে বলিউডে দর্শকপ্রিয়তার শীর্ষে ছিলেন অভিনেত্রী রিমি সেন। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ধীরে ধীরে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি। দীর্ঘদিন ধরেই তাকে আর রুপালি পর্দায় দেখা যায় না। এবার জানা গেল, অভিনয় জগৎ পুরোপুরি ছেড়ে দিয়ে নতুন পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রিমি সেন। বর্তমানে তিনি দুবাইয়ে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়, ২০১৫ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নেওয়ার পর ধীরে ধীরে বিনোদন অঙ্গন থেকে সরে যান রিমি। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে একজন রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে কাজ করছেন তিনি।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রিমি সেন জানান, দুবাইয়ের ব্যবসাবান্ধব পরিবেশ এবং আন্তর্জাতিক বাজার তাকে নতুন এই পেশায় টিকে থাকতে সহায়তা করেছে। তার ভাষায়, প্রতিযোগিতা থাকলেও এখানে সুযোগ অনেক, যা তাকে আত্মবিশ্বাসী করে তুলেছে।

এদিকে, দুই বছর আগে ইনস্টাগ্রামে প্রকাশিত কিছু ছবিকে কেন্দ্র করে রিমি সেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তার চেহারার পরিবর্তন দেখে অনেকেই প্লাস্টিক সার্জারির গুঞ্জন ছড়ান। এ প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রিমি বলেন, ‘মানুষ যদি মনে করে আমি প্লাস্টিক সার্জারি করেছি এবং সেটাকে ভালোভাবে নেয়, তাহলে আমার কোনো সমস্যা নেই।’

আরো পড়ুন...  প্রিয়ঙ্কা-নিক: সুখী দাম্পত্য জীবনের পরিপূর্ণতা

তিনি আরও বলেন, ‘আমি প্লাস্টিক সার্জারি করিনি। শুধু ফিলার, বোটক্স ও পিআরপি ট্রিটমেন্ট নিয়েছি। শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন আর ত্বকের যত্ন নিলে যে কেউই ভালো দেখাতে পারে।’ সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, কারও যদি মনে হয় কিছু ঠিক করা দরকার, তাহলে তারা পরামর্শ দিতে পারেন—তিনি তা তার চিকিৎসকদের জানাবেন।

উল্লেখ্য, বলিউডে জনপ্রিয়তা পেলেও রিমি সেন মূলত একজন বাঙালি অভিনেত্রী। তিনি হিন্দি, বাংলা ও তেলেগু চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। ২০০২ সালে তেলেগু চলচ্চিত্র ‘নি থোডু কাভালি’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

২০০৩ সালে কমেডি চলচ্চিত্র ‘হাঙ্গামা’য় অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারে সেরা নারী নবাগত বিভাগে মনোনয়ন পান তিনি। এরপর ‘বাঘবান’, ‘ধুম’, ‘গরম মসলা’, ‘দিওয়ানে হুয়ে পাগল’, ‘ফির হেরা ফেরি’ ও ‘গোলমাল: ফান আনলিমিটেড’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন রিমি সেন।

বর্তমানে অভিনয় থেকে দূরে থাকলেও নতুন পেশায় নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে আবারও আলোচনায় ফিরেছেন এই অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০