এইচ এম নাসির উদ্দীন , ঝালকাঠি প্রতিনিধি
৩০ জানুয়ারী ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে বিএনপি প্রার্থীর নির্বাচনী জনসভা

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন। **ফুটেজসহ** শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় শৌলজালিয়া ইউনিয়নের দোগনা বলতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মো. রফিকুল ইসলাম জামাল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দল জামায়াতে ইসলামীর সমালোচনা করেন। তিনি বলেন, “ভোটের স্বার্থে তারা সবকিছু করতে পারে। আজ ভোটের জন্য তারা মন্দিরে গিয়ে গীতা পাঠ করতেও দ্বিধা করে না—এটি ভণ্ডামি।” তিনি আরও দাবি করেন, “জামায়াতে ইসলামীর নামকরণ হয়েছে পাকিস্তান থেকে; পাকিস্তানিদের বাংলাদেশে কোনো জায়গা নেই।” তার বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জেড আই কামাল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, মো. আরিফুর রহমান সোহেল এবং কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম। এছাড়া বাবু অমূল্য রঞ্জন বেপারিসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।

আরো পড়ুন...  সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন

বক্তারা বলেন, রাজাপুর–কাঠালিয়া আসনে উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার খর্ব হয়েছে এবং স্থানীয় সমস্যাগুলো উপেক্ষিত থেকে গেছে। বিএনপি ক্ষমতায় এলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হবে, স্থানীয় অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা-স্বাস্থ্যে অগ্রাধিকার দেওয়া হবে—এমন আশ্বাস দেন বক্তারা।

জনসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। মাঠজুড়ে স্লোগান, ব্যানার ও পোস্টারে নির্বাচনী আবহ তৈরি হয়। আয়োজক ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির নেতারা জানান, আসন্ন নির্বাচনে তৃণমূলের শক্তি সুসংহত করতেই এ জনসভার আয়োজন করা হয়েছে।

এদিকে স্থানীয় রাজনৈতিক মহলে এ বক্তব্য নিয়ে আলোচনা চলছে। জনসভা শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০