রেজাউল করিম, সুন্দরগঞ্জ প্রতিনিধি
৪ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামজীবন বাজারপাড়া মাঠে ছোট গ্যালারি নির্মাণের ঘোষণা জাপা মহাসচিবের

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নে শ্যামলছায়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

ফাইনাল খেলা শেষে বক্তব্যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, “আমি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে সুন্দরগঞ্জের উন্নয়নে অনেক কাজ করেছি। খেলাপ্রেমী মানুষের জন্য বিভিন্ন ছোট মাঠে গ্যালারি নির্মাণ করেছি, যাতে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করতে পারে। এবার নির্বাচিত হলে রামজীবনের বাজারপাড়া মাঠে একটি ছোট গ্যালারি নির্মাণ করবো।”

তিনি আরও বলেন, “আমি সুন্দরগঞ্জকে মাদকমুক্ত করতে চাই। নির্বাচিত হলে এখানে সুশাসন প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।” এ সময় তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে ভোট ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুন্দরগঞ্জের সাবেক সংসদ সদস্য মো. ওয়েদুর জামান সরকার বাদশা, জাতীয় পার্টির রামজীবন ইউনিয়ন শাখার সভাপতি এটিএম এনামুল হক মন্টু, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, জাতীয় ছাত্রসমাজ রামজীবন ইউনিয়ন শাখার সভাপতি মো. রেজাউল করিমসহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির রামজীবন ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম শিপন। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

আরো পড়ুন...  একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন, বিনামূল্যে চিকিৎসা ও নতুন পোশাক বিতরণ

খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০