মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনে আইন-শৃঙ্খলা বজায় রাখতে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ আইন-শৃঙ্খলা বজায় রাখতে কোনো ধরনের আপস করা হবে না। জননিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।

বুধবার বিকালে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে বিভাগীয় প্রশাসনের আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভার উদ্দেশ্য ছিল রাজশাহী বিভাগে নির্বাচন সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা প্রদান।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “গত পনেরো বছরে জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোতে ভোটারদের স্বাভাবিক ভোটাধিকারে ব্যাঘাত ঘটানো হয়েছে। স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভোটাধিকার হরণ হয়েছে। এবার জনগণ, রাজনৈতিক দল ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ভোট প্রক্রিয়ায় নজর রাখছেন। এই নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষতা নিশ্চিত করতে আমাদের পেশাদারিত্ব অপরিহার্য।”

তিনি আরও বলেন, নির্বাচনের সঙ্গে যুক্ত সকল কর্মকর্তাকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনী কেন্দ্রভিত্তিক সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ করবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে এখনই নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

আরো পড়ুন...  হলির রঙে রঙিন খাগড়াছড়ি

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও সতর্ক করেন, কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। দায়িত্বে অবহেলা, পক্ষপাতিত্ব বা অন্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের সকল পর্যায়ে নির্বাচন কমিশনের নির্দেশনা, নির্বাচনি আচরণবিধি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা পরিপত্র অনুসরণ করা বাধ্যতামূলক।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীসহ রাজশাহী বিভাগের জনপ্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় অংশগ্রহণকারীরা একমত হন যে, আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় পদক্ষেপ গ্রহণ এবং নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করা জনগণের আস্থা ও দেশের গণতন্ত্রের জন্য অপরিহার্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০