মোঃ কামরুল ইসলাম টিটু, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাউথখালীতে বিএনপির নির্বাচনী জনসভা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে ধানের শীষের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভাকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল জনসমুদ্রে পরিণত হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় শরণখোলা উপজেলার তাফালবাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এর আগে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হন। মিছিল ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সোমনাথ দে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন এবং সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী।

আরো পড়ুন...  তেঁতুলঝোড়ায় আমানের পক্ষে ব্যতিক্রমী প্রচারণা

এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলী সাদ্দাম দ্বীপ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা ইব্রাহিম, যুবদল নেতা মাসুম হোসাইন এবং ছাত্রদল নেতা মামুন গাজীসহ দলীয় ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সোমনাথ দে বলেন, শরণখোলা ও মোড়েলগঞ্জ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ দখল এবং নানা অনিয়মের শিকার। তিনি বলেন, “আমি যদি ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে সংসদে যাওয়ার সুযোগ পাই, তাহলে এলাকার সন্ত্রাস, চাঁদাবাজি ও ঘের দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।” একই সঙ্গে সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলেদের জীবন-জীবিকার কথা তুলে ধরে তিনি বলেন, বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন পাস পারমিট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে বনজীবীরা নিরাপদ ও বৈধভাবে তাদের জীবিকা নির্বাহ করতে পারেন।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এলাকায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন...  কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত বাহিনীর সদস্য আটক

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে সাউথখালী ইউনিয়নসহ শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন বঞ্চনা ও অনিয়ম চলছে। আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারলেই এসব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে বলে তারা মত প্রকাশ করেন।

জনসভা শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে সভাস্থল ত্যাগ করেন। আয়োজকরা জানান, সাউথখালী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ ও সভা-সমাবেশের মাধ্যমে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলা হবে।

স্থানীয় ভোটাররা জানান, তারা এলাকার শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে সক্ষম এমন সৎ ও যোগ্য জনপ্রতিনিধি চান। আসন্ন নির্বাচনে সেই বিবেচনায় তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০