আবু রায়হান, স্টাফ রিপোর্টার
৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ সময়ে সুন্দরবনে কাকড়া শিকার, চারজন আটক

নিষিদ্ধ সময়ে সুন্দরবনের পূর্বাঞ্চলে অবৈধভাবে কাকড়া শিকার ও পাচারের চেষ্টা করার সময় বনরক্ষীদের অভিযানে চারজনকে আটক করা হয়েছে। এ সময় বন বিভাগ ৮০ কেজি কাকড়া, একটি ট্রলার ও একটি ডিঙ্গি নৌকা জব্দ করেছে। আটককৃতদের শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের অধীন জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) আসাদুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার বিকেলে সুন্দরবন সংলগ্ন ছুলিয়ার খালের মুখে সন্দেহজনকভাবে অবস্থান করা একটি ট্রলার ও একটি ডিঙ্গি নৌকা নজরে আসে বনরক্ষীদের। পরে ট্রলার ও নৌকাটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় ঝুড়ির ভেতর লুকিয়ে রাখা প্রায় ৮০ কেজি কাকড়া উদ্ধার করা হয়।

অভিযানকালে ট্রলারে থাকা চারজনকে ট্রলার ও নৌকাসহ আটক করে জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। আটক ব্যক্তিরা হলেন—রফিক মোল্লা (৪৮), রউফ মোল্লা (৪৫) ও আলামিন শেখ (৩১)। তাদের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী এলাকায়। অপর একজন আটক ব্যক্তি আছাদুল শেখ (৩০), তার বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ছোলমবাড়ীয়া গ্রামে।

আরো পড়ুন...  সুন্দরবনে গুলিতে কাঁকড়া জেলের মৃত্যু অভিযোগ

বন বিভাগ জানায়, বর্তমানে সুন্দরবনে কাকড়া আহরণ ও সংগ্রহের ওপর দুই মাসের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। প্রজনন মৌসুমে জীববৈচিত্র্য রক্ষা এবং কাকড়ার বংশবিস্তার নিশ্চিত করার লক্ষ্যে সরকার এই নিষেধাজ্ঞা জারি করেছে। এ সময় সুন্দরবনের অভ্যন্তরে কাকড়া শিকার, পরিবহন ও বাজারজাতকরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

এ বিষয়ে শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামান বলেন, “আটক ব্যক্তিরা নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অবৈধভাবে কাকড়া শিকার করে ট্রলারযোগে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়েছি।”

তিনি আরও জানান, উদ্ধারকৃত কাকড়া, ট্রলার ও নৌকা বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

বন বিভাগ সংশ্লিষ্টরা জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ শিকার ও পাচার রোধে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। নিষিদ্ধ সময়ে যে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বন বিভাগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০