আরিফুল ইসলাম মহিন ,খাগড়াছড়ি প্রতিনিধি
৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পানছড়িতে ভোটের নিরাপত্তায় বিজিবির ড্রোন ও হেলি-সাপোর্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বহুমাত্রিক ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত ও পাহাড়ি এই অঞ্চলে শান্তিপূর্ণ নির্বাচন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে পানছড়ি ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বিজিবি জানায়, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে তারা নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। ভোটকে ঘিরে যাতে সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা ভোটার হয়রানির ঘটনা না ঘটে, সে বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবি সূত্র জানায়, সারাদেশে মোট ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করছে। খাগড়াছড়ির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ প্রায় ২১.৮ কিলোমিটার সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার, অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অধীন ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় CIO কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

আরো পড়ুন...  জগদীশপুরে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

নির্বাচনী দায়িত্বের অংশ হিসেবে পানছড়ি উপজেলার ২৫টি ভোটকেন্দ্র এবং দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। দুর্গম ও পাহাড়ি এলাকার বিশেষ ঝুঁকি বিবেচনায় দীঘিনালার নাড়াইছড়া এলাকায় একটি হেলি-সাপোর্টেড ভোটকেন্দ্রেও সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

বিজিবি আরও জানায়, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে গত ৩১ আগস্ট ২০২৫ থেকে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত তিন ধাপে ব্যাটালিয়নের সব সদস্যকে যুগোপযোগী নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ প্রশিক্ষণের মধ্যে ছিল STX মহড়া, রায়ট কন্ট্রোল সামগ্রী ব্যবহার, ড্রোন পরিচালনা এবং নতুন সংযোজিত নন-লেথাল (অমরণঘাতী) অস্ত্র ব্যবহারের কৌশল।

নির্বাচনকে কেন্দ্র করে গত ৩০ জানুয়ারি ২০২৬ থেকে পানছড়ি উপজেলায় চারটি বেইজ ক্যাম্প স্থাপন করে ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত সদস্যরা যানবাহন, পায়ে হাঁটা এবং নদী পারাপারের মাধ্যমে নিয়মিত ডমিনেশন টহল পরিচালনা করছেন। একই সঙ্গে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। টহল কার্যক্রমে বডি ওয়ার্ন ক্যামেরা, মোবাইল ক্যামেরা এবং আধুনিক রায়ট কন্ট্রোল সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

আরো পড়ুন...  কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এছাড়া লোগাং বিজিবি ক্যাম্প ও গিলাতলী বিওপি এলাকায় দুটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি ও বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। ভোটারদের মধ্যে আস্থা তৈরিতে জনসংযোগ ও জনসচেতনতামূলক কার্যক্রমও চালাচ্ছে বিজিবি।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি দেশবাসীকে আশ্বস্ত করে জানায়, সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে তারা একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০