জামাল উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি,
৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার প্রত্যয় নিয়ে এ সভা আয়োজন করা হয়।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) কক্সবাজার শহরের পর্যটন মোটেল শৈবালের সাগরিকা রেস্তোরাঁয় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার মডেল প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ মাহমুদ ইমন। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মনছুর আলম মুন্না।

সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম (ভয়েস ওয়ার্ল্ড), সহ-সভাপতি রায়হানুল ইসলাম রিজভী, জসিম উদ্দিন (সবুজ বাংলাদেশ), নুরুল আবচার (চ্যানেল এস), আব্দুল আমিন প্রকাশ আমিন (জাতীয় বিকাল বার্তা), সদস্য জামাল উদ্দিন (দৈনিক ইতিহাস), মোঃ রাশেদ (দৈনিক প্রতিদিনের কাগজ), মিজানুর রহমান (বাংলাদেশ প্রতিদিন), সহ সাধারণ সম্পাদক মুজিবুল হক ছোটন (স্বদেশ বিচিত্রা), জালাল উদ্দিন (দৈনিক গণসংযোগ), ইয়ার রহমান আনান (আলোকিত সকাল) এবং হেলাল উদ্দিন (জনতার খবর)।

বক্তারা বলেন, কক্সবাজার একটি গুরুত্বপূর্ণ পর্যটন নগরী হওয়ায় এখানকার সাংবাদিকদের দায়িত্ব আরও বেশি। সত্য, বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান তারা। পাশাপাশি সংগঠনের মাধ্যমে সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

আরো পড়ুন...  গ্রীন ট্যুরিজম ক্যাপিটাল ঘোষণার প্রস্তাব

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিনার উদ্দিন আলী (মুক্তখবর), সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল আলম সাগর (নবচেতনা), লুৎফল কবির সোহাগ (দৈনিক ঘোষণা), মাহবুল আলম মিনার (সময়ের কাগজ), মোঃ রাসেল (মুক্তখবর), দপ্তর সম্পাদক আতিকুর রহমান বাবু (প্রতিদিনের কাগজ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ নুরুন্নবী (এসটিএন), আইন বিষয়ক সম্পাদক ওমর ফারুখ (দৈনিক ঘোষণা), আপ্যায়ন সম্পাদক নুরুল ইসলাম সুমন (ডেইলি ক্যাম্পাস), সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন (দৈনন্দিন), সহ সাংস্কৃতিক সম্পাদক নাছিম (রাজধানী টিভি), ধর্ম বিষয়ক সম্পাদক লুৎফল কবির (ডেইলি মর্নিং গ্লোরি)সহ অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়া সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ফেরদৌস ওয়াহিদ (সময়ের কণ্ঠস্বর), ওবায়দুল হক ছোটন (বিকাল বার্তা), আবু হুমায়র, জাওয়ান উদ্দিন (আওয়ার বাংলা), শাহাবুদ্দিন মুন্না, শফিকুল ইসলাম জিসান (গণসংযোগ), মোঃ আইমন, জাগের হোসাইন (উখিয়া প্রতিদিন), আবু বক্কর (নিউজ ভিশন ৭১), বজলুর রহমান (ঈদগাঁও লাইভ টিভি) ও আমিরুল ইসলাম রাসেদ (দৈনিক ডেসটিনি)।

সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে কক্সবাজারের মান্যবর জেলা প্রশাসক, সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম, অতিরিক্ত ডিআইজি ট্যুরিস্ট পুলিশ আপেল মাহমুদ, পর্যটন ব্যবসায়ী ও সাংবাদিক আব্দুর রহমান, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবি ওয়াহেদ এবং পরিবেশ ও মানবাধিকার কর্মী সাংবাদিক এইচ এম এরশাদকে।

আরো পড়ুন...  শীলখালী চেকপোস্টে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় আতিকুর রহমান মানিক (নয়া দিগন্ত)।

সভা শেষে কক্সবাজার মডেল প্রেস ক্লাবকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০