জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
১ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩

কক্সবাজারে পৃথক অভিযানে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ কোস্ট গার্ড বিপুল পরিমাণ ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ করেছে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) ও বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ২ লাখ টাকা মূল্যের ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। এ সময় একটি মিনি ট্রাক জব্দ করা হয় এবং ট্রাকচালক মো. সৈয়দ করিম (২৮) ও তার সহযোগী মো. জাহেদ (২৫)-কে আটক করা হয়।

রামু ও উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিরা ইউরিয়া সারের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সারগুলো কুতুপালং এলাকায় মজুদ রেখে পর্যায়ক্রমে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে পাচারের পরিকল্পনা ছিল।

অন্যদিকে, একই দিন সকাল ৯টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ৩০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার টাকা। এ ঘটনায় একজন কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া দেশীয় মদ এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এবং বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০