মোহন আলী স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় ধানের শীষের শেষ জনসভা

দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মমুক্ত একটি আধুনিক ভেড়ামারা গড়ার প্রত্যয় ব্যক্ত করে নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে বিশাল জনসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কুষ্টিয়া–২ (ভেড়ামারা–মিরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর পক্ষে এ জনসভার আয়োজন করা হয়।

বিএনপির ভেড়ামারা উপজেলা শাখা ও অঙ্গসংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল চারটায় ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সফল মেয়র অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাজাহান আলী।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া–২ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টি (কাজী জাফর)–এর মহাসচিব আহসান হাবীব লিংকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ফরিদা ইয়াসমিন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সামসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দিন, অ্যাডভোকেট বুলবুল আবু সাইদ শামিম, ভেড়ামারা কলেজের সাবেক ভিপি নুর উদ্দিন নুরু, কুষ্টিয়া জেলা বিএনপির নেতা শামিম রেজা ও ছাত্রদলের সভাপতি তসলিম উদ্দিন নিশাতসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন...  নড়াইলে ডাকাত চক্রের সদস্য ও স্বর্ণকারসহ ৬ জন গ্রেপ্তার

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, “আজ দেশের মানুষ দুঃশাসন, দুর্নীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। কোনো ভেদাভেদ নয়, কোনো ষড়যন্ত্র নয়—ধানের শীষের বিজয়ের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের সকল অন্যায়ের কবর রচনা করতে হবে।” তিনি ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

প্রধান বক্তার বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, “আমি কোনো ক্ষমতার জোরে নয়, একজন সাধারণ বিএনপি কর্মী হিসেবে আপনাদের কাছে এসেছি। ভেড়ামারাকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করে একটি আধুনিক, মানবিক ও উন্নত জনপদ গড়াই আমার লক্ষ্য।” তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সকাল থেকে শেষ পর্যন্ত ভোট দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতি জনসভাটিকে প্রাণবন্ত করে তোলে। শেষ মুহূর্তের এই জনসভা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০