মোহন আলী, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া:
১ অগাস্ট ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় সোহেল রানা বাবুর সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় প্রভাবশালী নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল রানা বাবুর সমর্থনে গণসংযোগ ও বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে ইউনিয়নের সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। প্রায় ৩০০টি মোটরসাইকেলের সমন্বয়ে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি বাহিরচর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রম করার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সর্বস্তরের মানুষ হাত নেড়ে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান এবং সোহেল রানা বাবুর প্রতি সমর্থন ব্যক্ত করেন।

শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বিএনপি নেতা সোহেল রানা বাবু উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বাহিরচর ইউনিয়নের অবহেলিত মানুষের সেবা করা এবং এলাকার সর্বাঙ্গীণ উন্নয়নই আমার মূল লক্ষ্য। আজ সাধারণ ভোটারদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভালোবাসা প্রমাণ করে যে তারা পরিবর্তন চায়। আপনারা পাশে থাকলে এই ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

আরো পড়ুন...  বরিয়ায় বিদায় ও পুরস্কার বিতরণ

মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাধারণ মানুষ বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন।

শোভাযাত্রাকে কেন্দ্র করে পুরো বাহিরচর ইউনিয়নে নির্বাচনী আমেজ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০