কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি
১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

“দুর্নীতিবাজ-চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে জনগণ” — নুরুল ইসলাম সাদ্দাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জ উপজেলায় ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভাদুড়িয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, দুর্নীতিবাজ, জুলুমবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে দেশের জনগণই “লাল কার্ড” দেখাবে। ছাত্রশিবির দুর্নীতির বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জনগণের ভোটে জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে দিনাজপুর-৬ আসনসহ উত্তরাঞ্চলের উন্নয়ন, স্বাস্থ্যসেবার আধুনিকায়ন এবং অবকাঠামো উন্নয়নে কাজ করা হবে।

জনসভায় বক্তব্য দেন সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি লক্ষ্মণ চন্দ্র রায়। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম। তিনি নির্বাচিত হলে সড়ক উন্নয়ন, হিলি স্থলবন্দর আধুনিকায়ন, রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি এবং আইনশৃঙ্খলা জোরদারে অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

আরো পড়ুন...  পানছড়িতে সরিষা চাষে কৃষক মাঠ দিবস; কম সময়ে বেশি লাভে উৎসাহ

এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক, দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এনামুল হক, নবাবগঞ্জ নাগরিক পার্টির আহ্বায়ক গোলাম মোস্তফা, এবি পার্টির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক মো. শহীদুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ ১১ দলীয় জোটের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০