প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রতিনিধি--
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নোয়াখালী-২ এ ফারুকের ডাবল হ্যাটট্রিক

দেশের সংসদীয় রাজনীতিতে বিরল এক কৃতিত্ব অর্জন করেছেন জয়নুল আবদিন ফারুক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসন থেকে তিনি টানা ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই জয়ের মধ্য দিয়ে তিনি রাজনীতিতে ‘ডাবল হ্যাটট্রিক’-এর অনন্য রেকর্ড গড়লেন, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবদিন ফারুক পেয়েছেন ৮২ হাজার ৩১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার পেয়েছেন ৬৭ হাজার ৫৪ ভোট। ফলে উল্লেখযোগ্য ব্যবধানে জয় নিশ্চিত করেন বর্ষীয়ান এই রাজনীতিক।

জয়নুল আবদিন ফারুক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা এবং জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার গুরুত্বপূর্ণ সংসদীয় ইস্যুতে সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। স্থানীয়ভাবে তার সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলীয় নেতৃত্বের প্রতি আনুগত্য তাকে বারবার জনগণের আস্থা অর্জনে সহায়তা করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

ভোটগ্রহণের শুরু থেকেই সেনবাগ ও সোনাইমুড়ী এলাকায় তার পক্ষে জনসমর্থনের জোয়ার লক্ষ্য করা যায়। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়। শেষ পর্যন্ত সেই জনসমর্থনই বিজয়ের মুকুট এনে দেয় তার মাথায়।

আরো পড়ুন...   উগ্রদক্ষিণপন্থা নিয়ে সতর্ক করলেন জোনায়েদ সাকি

ঐতিহাসিক জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জয়নুল আবদিন ফারুক বলেন, “এই বিজয় আমার নয়, এই বিজয় সেনবাগ ও সোনাইমুড়ীর আপামর জনসাধারণের। এই বিজয় আমাদের নেতা তারেক রহমান এর। দীর্ঘ রাজনৈতিক জীবনে এলাকার মানুষ আমাকে বারবার ভালোবেসে আগলে রেখেছেন। আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এই এলাকার মানুষের সেবা করে যেতে চাই।”

জয়ের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নির্বাচনী এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও আতশবাজির মাধ্যমে বিজয় উদযাপন করেন দলীয় নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া পড়ে যায়; সমর্থকরা অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন বিভিন্ন প্ল্যাটফর্ম।

স্থানীয়দের প্রত্যাশা, নবনির্বাচিত এই সংসদ সদস্য তার অভিজ্ঞতা ও প্রভাব কাজে লাগিয়ে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রগতি এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরিতে কার্যকর ভূমিকা রাখবেন। টানা ষষ্ঠবারের এই জয় নোয়াখালীর রাজনীতিতে জয়নুল আবদিন ফারুকের অবস্থানকে আরও সুদৃঢ় ও অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০