বাগেরহাট জেলা প্রতিনিধি-
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
কচুয়ায় দলীয় কোন্দলে উত্তপ্ত পরিস্থিতি: ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

বাগেরহাটে বিএনপির দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

বাগেরহাটের কচুয়ায় বিএনপির দুই অভ্যন্তরীণ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে এই সহিংসতার সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধানের শীষের সাবেক প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী এম এ এইচ সেলিম-এর সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি থেকে এই সংঘাতের সৃষ্টি। মুহূর্তের মধ্যেই তা দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

আহতদের দ্রুত উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহতরা হলেন: জাকির হোসেন গ্রুপ: মিরাজ শিকদার, হাবিবুর শিকদার, হোসাইন বেপারী ও ইমরান। অপরদিকে সেলিম গ্রুপ: ওসমান সরদার ও সালাম সরদার।

হাসপাতালের চিকিৎসক ডা. শেখ আদনান হোসেন জানিয়েছেন, আহতদের মধ্যে হাবিবুর, মিরাজ ও ওসমানের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের জরুরি ভিত্তিতে খুলনায় স্থানান্তর করা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন...  শরণখোলায় নতুন বিআরডিবি চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম

উল্লেখ্য, বাগেরহাট-২ আসনে বিএনপির মূল প্রার্থী জাকির হোসেন ও বিদ্রোহী প্রার্থী এম এ এইচ সেলিমের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্ব এই সংঘর্ষের নেপথ্যে কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক নির্বাচনে এই দুই প্রার্থীকে পরাজিত করে জামায়াত মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ জয়লাভ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০