মো: কামরুল ইসলাম টিটু, বাগেরহাট শরণখোলা প্রতিনিধি,
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেলার চরে ৬ জেলে অপহরণ

বাগেরহাটের শরণখোলা রেঞ্জের শেলার চরে গভীর রাতে বনদস্যুদের হানায় ছয় জেলে অপহরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পূর্ব সুন্দরবনের শেলার চর এলাকায় এ ঘটনা ঘটে। বনদস্যু করিম শরীফ বাহিনীর একদল অস্ত্রধারী সদস্য জেলেপল্লীতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে জেলেদের তুলে নিয়ে যায়। এ ঘটনায় শেলারচরসহ আশপাশের শুঁটকি উৎপাদনকারী চরের জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

অপহৃত জেলেরা হলেন—খাইরুল ইসলাম (৩৫), ফারুক হোসেন (২৮), শামসুল ইসলাম (২৫), সফরুল ইসলাম (৩২), মারুফ হোসেন (২৮) ও মিলন (৩০)। বনবিভাগ সূত্রে জানা গেছে, তাদের বাড়ি খুলনার কয়রা এবং বাগেরহাটের রামপাল ও মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়।

পূর্ব সুন্দরবনের দুবলার চর বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) মিল্টন রায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দস্যুরা জেলেদের জিম্মি করে একটি ট্রলারসহ ছয়জনকে তুলে নিয়ে যায়। ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক এবং বনবিভাগ গুরুত্বের সঙ্গে দেখছে।

বন কর্মকর্তা আরও জানান, চলতি মৌসুমে শেলারচরে ৮০১ জন জেলে নিয়মিত শুঁটকি উৎপাদনের কাজে নিয়োজিত ছিলেন। তবে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অধিকাংশ জেলে ও মহাজন নিজ নিজ এলাকায় ভোট দিতে চলে যাওয়ায় চরের বেশিরভাগ অংশ প্রায় জনশূন্য ছিল। পাহারার দায়িত্বে অল্পসংখ্যক জেলে অবস্থান করায় দস্যুরা সুযোগ নেয় বলে ধারণা করা হচ্ছে। অপহৃত জেলেরা কোন মহাজন বা বহদ্দারের অধীনে কাজ করতেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরো পড়ুন...  শিক্ষার্থীদের জন্য ট্রলার, সুন্দরবনে ডাস্টবিন বিতরণ

শেলারচরের মহাজন আরিফুল হক মিঠু বলেন, অতীতে বনদস্যুরা সাগর বা গভীর বনে মাছ ধরার সময় জেলেদের অপহরণ করে মুক্তিপণ দাবি করত। কিন্তু এবার তারা টহল ফাঁড়ির নিকটবর্তী জেলেপল্লীতে ঢুকে অপহরণ করেছে, যা নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। তিনি সুন্দরবনে পুনরায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান চালানোর দাবি জানান।

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, শুঁটকি পল্লী থেকে জেলে অপহরণের ঘটনাকে স্বাভাবিকভাবে দেখা হচ্ছে না। শেলারচরে অবস্থানরত জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। অপহৃতদের উদ্ধারে অভিযান পরিচালনার জন্য কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।

এ ঘটনায় উপকূলীয় জেলে সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দ্রুত অপহৃতদের উদ্ধার এবং বনদস্যু দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০