হারুন শেখ , বাগেরহাট জেলা প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কচুয়ায় সংঘর্ষে এক সমর্থক নিহত

বাগেরহাটের কচুয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওসমান সরদার (২৯) বাগেরহাট সদর উপজেলার পাড়নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সমর্থক এবং স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর ঘোড়া প্রতীকের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কথাকাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে ছিলেন ওসমান সরদার।

নিহতের বড় ভাই এনামুল কবির সরদার অভিযোগ করেন, ঘটনার সময় ধানের শীষের সমর্থকরা এলাকায় ঘোড়া প্রতীকের সমর্থকদের খুঁজছিল। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তার ভাইয়ের মাথায় ধারালো অস্ত্র (রামদা) দিয়ে আঘাত করা হয়। পরে তাকে গুরুতর অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

আরো পড়ুন...  প্রেসক্লাব রামপাল-এর শুভেচ্ছা শেখ ফরিদুলকে

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সহিংসতার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নির্বাচন-পরবর্তী বিরোধকে কেন্দ্র করে এ ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষে একজনের প্রাণহানি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন সচেতন মহল।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, ওসমান সরদারের মৃত্যুর বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে প্রার্থী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। রাজনৈতিক বিরোধ সহিংসতায় রূপ নেওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা দ্রুত পরিস্থিতি শান্ত করা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। এদিকে নিহতের পরিবার ন্যায়বিচারের প্রত্যাশা করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০