হারুন শেখ , বাগেরহাট জেলা প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জমি বিরোধে কিশোরীসহ আহত ৩

বাগেরহাটের রামপাল উপজেলার কুমলাই গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক স্কুলছাত্রীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমলাই গ্রামের একটি জমি দীর্ঘদিন ধরে আবুল কালাম ও আ. রহমান ভোগদখল করে আসছিলেন। বুধবার সকালে ওই জমিতে ঘেরের জন্য ভেড়িবাঁধ নির্মাণ করতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয় এবং সাময়িকভাবে উভয়পক্ষ ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযোগ রয়েছে, কিছুক্ষণ পর বহিরাগত কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রতিপক্ষের লোকজন একটি বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্র, রড ও লাঠি ব্যবহার করা হয়েছে বলে দাবি আহতদের স্বজনদের। এতে রবিউল শেখ (৩০), বোরহান ফকির (৫০) ও সপ্তম শ্রেণির স্কুলছাত্রী মারিয়া গুরুতর আহত হন। তাঁদের মধ্যে রবিউল ও বোরহানকে বাগেরহাট সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। আহত কিশোরীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন...  সুন্দরবনে দস্যুদের গুলিতে জেলে আহত

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর চালায় এবং নগদ টাকা লুট করে নেয়। হামলার সঙ্গে জড়িত হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করা হলেও অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে রামপাল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। কয়েকজন আহত হয়েছেন। তবে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মতে, দীর্ঘদিনের জমি বিরোধের জের ধরেই এ সহিংস ঘটনা ঘটেছে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন, যাতে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে না পড়ে।

এদিকে সংঘর্ষের পর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০