হারুন শেখ , বাগেরহাট জেলা প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফকিরহাটে ট্রাকচাপায় যুবক নিহত

বাগেরহাটের ফকিরহাটে কার্গো ট্রাকের (কভার্ড ভ্যান) চাপায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে খুলনা-ঢাকা মহাসড়ক এর ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মো. হাসিব মোল্লা (২৫) উপজেলার বারাশিয়া গ্রামের বাসিন্দা ও মো. কাশেম মোল্লার ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফকিরহাট বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন হাসিব মোল্লা। বিশ্বরোড মোড় এলাকায় এসে তিনি বাইপাস সড়ক থেকে মহাসড়কে উঠতে গেলে দ্রুতগতির একটি কভার্ড ভ্যানের নিচে পড়ে যান। ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘এন আর কার্গো সার্ভিস’ নামের ওই কভার্ড ভ্যানটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফকিরহাট মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।

আরো পড়ুন...  রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল সম্পন্ন: চ্যাম্পিয়ন আদাঘাট ও কুমলাই একাদশ

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত হাসিব মোল্লা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বলে স্বজনরা জানান। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা। স্থানীয়রা দ্রুতগতির যানবাহন ও মহাসড়কের ঝুঁকিপূর্ণ মোড়গুলোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, বিশ্বরোড মোড় এলাকায় সঠিক ট্রাফিক নিয়ন্ত্রণ ও সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত কভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। স্থানীয় সচেতন মহল মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০