এইচ এম নাসির উদ্দীন , ঝালকাঠি প্রতিনিধি
২১ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদ রুখতে ঐক্যের আহ্বান: এমপি জামাল

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, “ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কারণে আমাদের দেশের মানুষকে বারবার রাজপথে প্রাণ দিতে হয়েছে। এখনও বহু পরিবার তাদের স্বজনদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে।”

তিনি বলেন, স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভাষা আন্দোলনের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি উল্লেখ করেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত অধিকার আজও আমাদের গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা জোগায়।

এমপি জামাল তার বক্তব্যে বিএনপি নেতা ইলিয়াস আলী-সহ নিখোঁজ বিভিন্ন রাজনৈতিক নেতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, “অনেক মা আজও তার সন্তানকে ফিরে পায়নি, অনেক সন্তান তার বাবার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে।” তিনি গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ জামসের আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপশ তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবু সুফিয়ান, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন নিজাম মীরবহর এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন...  ২১ মাস পর স্কুলে ফিরেই মাঠে সিজদায় প্রধান শিক্ষক

আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে একুশের তাৎপর্য তুলে ধরে বলা হয়, ভাষা আন্দোলন শুধু মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল না; এটি ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের সূচনা। সেই চেতনা ধারণ করেই বাংলাদেশ স্বাধীনতার পথে অগ্রসর হয়।

শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ আলোচনা সভায় ভাষা শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে ঝালকাঠি জেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগেও নানা কর্মসূচি পালিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০