হাফিজ মাছুম আহমেদ দুধরচকি
২২ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোজার সওয়াব আল্লাহ নিজেই দেবেন: দুধরচকী

পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও রোজার ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেছেন, রোজা এমন এক ইবাদত যার প্রতিদান স্বয়ং মহান আল্লাহ তায়ালা নিজ হাতে প্রদান করবেন। তিনি বলেন, রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস; এ মাস মুসলমানদের জন্য অশেষ পুণ্য অর্জনের এক মহামূল্যবান সুযোগ।

তিনি উল্লেখ করেন, পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, “তোমাদের মধ্যে যারা এ মাস পাবে, তারা যেন এ মাসে রোজা পালন করে।” (সূরা আল-বাকারাহ: ১৮৫)। এ আয়াতের আলোকে তিনি বলেন, রমজান মাসে সিয়াম পালন করা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের ওপর ফরজ। তবে রোজার বিশেষ মর্যাদা অন্য সব আমলের চেয়ে ভিন্ন। হাদিসে কুদসিতে আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন, “রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজেই প্রদান করব।” (সহিহ বোখারি ও মুসলিম)।

দুধরচকী বলেন, সাধারণ নেক আমলের সওয়াব ১০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কিন্তু রোজার সওয়াব নির্ধারিত কোনো সীমায় আবদ্ধ নয়। এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কারপ্রাপ্ত ইবাদত। তিনি আরও বলেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, “যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়।” ফলে রমজান আত্মশুদ্ধি ও আত্মসংযমের এক অনন্য প্রশিক্ষণ ক্ষেত্র।

আরো পড়ুন...  ঐতিহাসিক বদর দিবস: অল্প সংখ্যায়ও মহাবিজয়ের অনন্য দৃষ্টান্ত

তিনি বলেন, রমজান মাসেই মানবজাতির মুক্তির সনদ পবিত্র কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তায়ালা কোরআনে ঘোষণা করেছেন, “রমজান মাসই হলো সে মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়াত।” (সূরা বাকারা: ১৮৫)। এ মাসে রহমতের দরজা উন্মুক্ত করা হয়, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় বলেও সহিহ হাদিসে বর্ণিত হয়েছে।

হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরও বলেন, রমজানে নফল ইবাদত ফরজের সমতুল্য এবং একটি ফরজ অন্য মাসের ৭০টি ফরজের সওয়াবের সমান মর্যাদা লাভ করে। ইফতারের সময় আল্লাহ তায়ালা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তাই এ মাসে বেশি বেশি ইবাদত, কোরআন তিলাওয়াত, তারাবি নামাজ, দান-সদকা, জাকাত ও সাদাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের আহ্বান জানান তিনি।

সবশেষে তিনি মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রমজানের মতো বরকতময় মাস পেয়ে যেন কেউ গাফিল না থাকে। তওবা-ইস্তেগফার ও তাকওয়ার মাধ্যমে নিজেদের জীবন পরিশুদ্ধ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হতে হবে। মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে প্রকৃত অর্থে রোজা পালনের তাওফিক দান করুন—আমিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০