শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি-
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হকদারদের অধিকার নিশ্চিতের আশ্বাস

“ভিজিডি, ভিজিএফ ও পানির ট্যাঙ্কি আগে হতদরিদ্রদের মাঝে বিতরণ করতে হবে। যার হক তাকে সম্মানের সঙ্গে বুঝিয়ে দিতে হবে। উন্নয়নমূলক কাজের বরাদ্দের শতভাগ বাস্তবায়ন করা হবে—কোনো অনিয়ম ও দুর্নীতি চলবে না।” এমন মন্তব্য করেছেন মোরেলগঞ্জ-শরণখোলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।

সংসদ সদস্য আব্দুল আলীম বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ভিজিডি (VGD), ভিজিএফ (VGF) ও অন্যান্য সরকারি সহায়তা প্রকৃত হতদরিদ্রদের হাতে পৌঁছানো হচ্ছে কি না, তা কঠোরভাবে তদারকি করা হবে। তিনি প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, “জনগণের অধিকার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। কারও প্রাপ্য বঞ্চিত হলে তা সহ্য করা হবে না।”

আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, মোরেলগঞ্জ-শরণখোলা এলাকায় অপরাধ দমন ও মাদক নির্মূলে শিগগিরই কমিউনিটি পুলিশিং কার্যক্রম চালু করা হবে। সমাজের সচেতন মহল, শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি ও তরুণদের সম্পৃক্ত করে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি। তার মতে, আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

আরো পড়ুন...  মৌলভীবাজারে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

মৎস্য ঘের সংক্রান্ত বিরোধের বিষয়ে এমপি আব্দুল আলীম বলেন, “জমি যার, ঘেরও তার—এ নীতিই অনুসরণ করতে হবে। বহিরাগতরা এসে ঘের করবে আর স্থানীয় জমির মালিকরা বঞ্চিত হবে, তা হতে দেওয়া হবে না।” তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জমি ও ঘের সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন এবং স্থানীয়দের স্বার্থ রক্ষায় প্রশাসনকে সক্রিয় থাকার আহ্বান জানান।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম ও চ্যালেঞ্জ তুলে ধরেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধিরা, ইউনিয়ন পরিষদের প্রশাসক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্যের ঘোষিত উদ্যোগ বাস্তবায়িত হলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা বাড়বে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে এবং স্থানীয় জনগণের অধিকার আরও সুসংহত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে মতুয়া মিশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

মোরেলগঞ্জে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন

মোরেলগঞ্জে জমি ও মৎস্যঘের দখল, হামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন প্রশিক্ষণ শুরু

সাংবাদিকদের সঙ্গে গাজীপুরের পুলিশ সুপারের মতবিনিময়

১০১ বছর বয়সে স্বপ্নপূরণ, নতুন ঘর পেলেন সখিনা বেগম

শ্যামগঞ্জে ১২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা বণিক সমিতির নির্বাচনে ৪৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ

দুর্গম পাহাড়ে অসহায়দের পাশে ৫৭ বিজিবি

১০

রাসুল (সা.)-এর দৈহিক গঠন

১১

চরাঞ্চলের ২২৫ নারী ও কিশোরী পেল ডিগনিটি কিট

১২

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৩

ব্যবসায়ীকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, ভাণ্ডারিয়ায় গ্রেপ্তার ২

১৪

নড়াগাতীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

১৬

স্বাক্ষর জালিয়াতির অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি আইনজীবীর

১৭

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ

১৮

মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক ১

১৯

মোড়েলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

২০