মিজানুর রহমান রিপন, কলাপাড়া (পটুয়াখালী)
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় উপকূলীয় ইস্যু নিয়ে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

পটুয়াখালীর কুয়াকাটায় উপকূলীয় মৎস্যজীবীদের ঝুঁকিপ্রবণতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অনুসন্ধানী ও ইস্যুভিত্তিক সংবাদ প্রতিবেদন তৈরির কৌশল নিয়ে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর উদ্যোগে কুয়াকাটার একটি অভিজাত হোটেলের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবীদের জীবন-জীবিকা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, সামুদ্রিক আবাসস্থল ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বিদ্যমান সরকারি আইন ও নীতিমালা বিষয়ে তথ্যভিত্তিক অনুসন্ধানী সংবাদ তৈরির কৌশল নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে বক্তব্য দেন রেজোয়ানুল হক চৌধুরী, ফিশনেট প্রকল্প ব্যবস্থাপক; আতিকা আজরা অয়ন, মিল অ্যান্ড সেফগার্ডিং সমন্বয়কারী; এবং আশিকুর রহমান, ফিশনেট প্রকল্পের টেকনিক্যাল অফিসার ও মেরিন ফিশারিজ বিশেষজ্ঞ।

প্রশিক্ষণের ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। কর্মশালায় কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটা এলাকার জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের মোট ২০ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় উপকূলীয় মৎস্যজীবীদের চ্যালেঞ্জ—জলবায়ু পরিবর্তনের প্রভাব, সামুদ্রিক দূষণ, জেলেদের বাস্তুচ্যুতি, লবণাক্ততা, প্রাকৃতিক দুর্যোগ, মৎস্য আহরণ ও সংশ্লিষ্ট নীতিমালা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির গুরুত্ব তুলে ধরা হয়।

আরো পড়ুন...  ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন মিজানুর রহমান, অ্যাডভোকেসি অ্যান্ড ফিশনেট প্রকল্পের টেকনিক্যাল অফিসার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০