পিরোজপুর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভান্ডারিয়ায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ মো. আলীম খান (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ টিম উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি গ্রামে অভিযান পরিচালনা করে। ফারজানে রাসুল জামে মসজিদ সংলগ্ন নির্মাণাধীন ইট সলিং রাস্তার সামনে সন্দেহভাজন হিসেবে আলীম খানকে চিহ্নিত করা হয়।

ডিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি সদস্যরা তার বসতঘরে তল্লাশি চালায়।

তল্লাশিকালে তার শয়নকক্ষের খাটের তোষকের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জব্দ করা অস্ত্রের উৎস ও উদ্দেশ্য সম্পর্কে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে অস্ত্রটি নিজের কাছে রেখেছিলেন আলীম খান।

আরো পড়ুন...  ভাণ্ডারিয়ায় কালব ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে এবং রিমান্ড আবেদন করা হতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রাখার দাবি জানান।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান থাকবে এবং কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০