কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ আটজন গ্রেফতার, আদালতে প্রেরণ

দিনাজপুরের সীমান্তবর্তী উপজেলা হাকিমপুরে মাদকবিরোধী অভিযানে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ২৫ পিস ইয়াবা ও ২৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। আটক ব্যক্তিদের মধ্যে মাদকসেবী ও ব্যবসায়ী—উভয় শ্রেণির লোকজন রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের মাধবপাড়া গ্রামের আলুহাটির মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় এক বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ মাদকদ্রব্যসহ তাদের হাতেনাতে আটক করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার দুপুরে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, সীমান্তবর্তী এলাকা হওয়ায় হাকিমপুরে মাদক চোরাচালান ও সেবনের ঝুঁকি বেশি। এ কারণে থানা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে।

তিনি বলেন, “২৬ ফেব্রুয়ারি রাতে গোপন তথ্যের ভিত্তিতে আমার নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান চালায়। সেখান থেকে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটজনকে আটক করা হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন মাধবপাড়া আলুহাটি মোড় এলাকার পলাশ হোসেন (৩৮), মো. জুয়েল হোসেন (৩৭), লাল চান আলী (২৭), পিয়ারুল ইসলাম (২৭), আজাদুল ইসলাম (৩৮), মারুফ হোসেন (১৯) এবং পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার শাহিন বাবু (৩২) ও নুর জামান (৩৬)।

আরো পড়ুন...  শহীদ মিনারে পুলিশের শ্রদ্ধা

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। হাকিমপুর থানায় এ সংক্রান্ত মামলা নম্বর ৬ হিসেবে নথিভুক্ত হয়েছে।

ওসি আরও জানান, “এলাকাকে শতভাগ মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।”

স্থানীয়দের প্রত্যাশা, পুলিশের ধারাবাহিক তৎপরতায় সীমান্তবর্তী এ অঞ্চলে মাদকদ্রব্যের বিস্তার কমবে এবং যুবসমাজ রক্ষা পাবে মাদকের ভয়াবহতা থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

১

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

২

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

৩

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

৪

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

৫

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

৬

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

৭

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

৮

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

৯

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১০

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১১

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

১২

মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

১৩

সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদ

১৪

ইসলামী বইমেলায় আসছে জাহেদুল ইসলাম আল রাইয়ানের ‘মোহমুক্ত হৃদয়’

১৫

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

১৬

মোরেলগঞ্জের বহরবুনিয়ায় ডালিমের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন

১৭

কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

১৮

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ

১৯

পীরগঞ্জে বৈধ বালুমহলে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

২০