আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেলকুচিতে রাস্তার কাজের উদ্বোধন

বেলকুচি উপজেলার ৬নং বড়ধুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বন্যাকবলিত জনগোষ্ঠীর দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি ও টেকসই অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে নতুন রাস্তার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মানব মুক্তি সংস্থার উদ্যোগে ২০২৬ অর্থবছরের এই কর্মসূচির আওতায় গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে, যা স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

“Enhancing Disaster Resilience Capacity of the Monsoon Flood-Affected Population of Sirajganj District in Bangladesh” শীর্ষক প্রকল্পের অধীনে পরিচালিত ‘কাজের বিনিময়ে অর্থ’ (Cash For Work – CFW 2026) কর্মসূচির মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো বর্ষা মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও টেকসই করা। একই সঙ্গে স্থানীয় দরিদ্র ও কর্মহীন মানুষের জন্য অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের আর্থিক স্বাবলম্বিতা বৃদ্ধিতেও সহায়তা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প অফিসার মোঃ সুরুজ্জামান, ফিল্ড ফ্যাসিলিটেটর (F.F) মোঃ জাকির হোসেন ও মোঃ মিজানুর রহমান, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আয়নাল হক মেম্বার, সাবেক ইউপি সদস্য মোঃ মাসুদ রানা, সাংবাদিক মোঃ আশিকুল ইসলাম, মোঃ আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন...  অবিশ্বাস্য হলেও সত্য: মৌলভীবাজারে একই মসজিদে একদিনে দুইবার জুমার নামাজ

বক্তারা বলেন, বেলকুচি উপজেলার নদীভাঙন ও বন্যাপ্রবণ এলাকায় টেকসই অবকাঠামো উন্নয়ন অত্যন্ত জরুরি। প্রতিবছর বর্ষা মৌসুমে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হন। নতুন এই সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে বর্ষাকালে চলাচল সহজ হবে, কৃষিপণ্য বাজারজাতকরণে সুবিধা হবে এবং স্থানীয় অর্থনীতি চাঙা হবে বলে তারা আশা প্রকাশ করেন।

তারা আরও জানান, ‘ক্যাশ ফর ওয়ার্ক’ কর্মসূচির মাধ্যমে স্থানীয় শ্রমজীবী মানুষ সরাসরি কাজের সুযোগ পাচ্ছেন, যা দুর্যোগ-পরবর্তী সময়ে তাদের আয় বৃদ্ধিতে সহায়ক হবে। ফলে প্রকল্পটি কেবল অবকাঠামো উন্নয়নেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।

এ সময় স্থানীয় এলাকাবাসী প্রকল্পটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মানব মুক্তি সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার আহ্বান জানান, যাতে আসন্ন বর্ষা মৌসুমের আগেই জনগণ এর সুফল ভোগ করতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০