মনিরুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহেশপুরে চেয়ারম্যান পদে বিপুর পক্ষে জনমত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি শূন্যতার কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ—এমন অভিযোগ স্থানীয়দের। প্রশাসনিক কার্যক্রম চলমান থাকলেও একজন নির্বাচিত উপজেলা চেয়ারম্যান না থাকায় উন্নয়ন ও জনসেবায় ঘাটতি রয়ে গেছে বলে মনে করছেন অনেকেই। এ প্রেক্ষাপটে মহেশপুরবাসীর একটি বড় অংশ উপজেলা চেয়ারম্যান হিসেবে তরফদার মাহামুদ তৌফিক (বিপু)-কে দেখতে চাচ্ছেন।

তরফদার মাহামুদ তৌফিক (বিপু) বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং মহেশপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে তিনি একজন জনবান্ধব ও নিরহংকার মানুষ হিসেবে এলাকায় পরিচিত। বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোর কারণে সাধারণ মানুষের কাছে তিনি আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী উপজেলা মহেশপুর—যার সীমানা যশোর ও চুয়াডাঙ্গা জেলার সঙ্গে যুক্ত। মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস সমৃদ্ধ এ উপজেলার পলিয়ানপুর গ্রামেই তরফদার মাহামুদ তৌফিকের ভিটেমাটি ও কৃষিজমি। তিনি ৭নং কাজীরবেড় ইউনিয়নের ২নং ওয়ার্ডের পলিয়ানপুর গ্রামের মরহুম ফিরোজ আলী তরফদারের সন্তান। ছাত্রজীবনে যশোরের সরকারি এমএম কলেজে অধ্যয়নকালে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে যুবদলের রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখেন। তিনি শহীদ মসিউর রহমান আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন।

আরো পড়ুন...  দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মাগুরায় ১১ দলীয় জোটের স্মারকলিপি

স্থানীয় কৃষক বকুল বলেন, “বিপু ভাই উপজেলা চেয়ারম্যান হলে কৃষকরা উপকৃত হবে।” যাদবপুর গার্লস স্কুলের শিক্ষক বাবুর মতে, “তিনি মানুষের দুঃসময়ে পাশে থাকেন, তাই নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারবেন।” কালিপুরের ইসাহক আলী, গয়াসপুরের সাহাবুদ্দিন, নাটিমার প্রিন্স ও নেপা গ্রামের ফুল মিয়াসহ অনেকে তার পক্ষে মত প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, একজন জনসেবক ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ হিসেবে বিপু উপজেলার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।

মহেশপুর উপজেলার জনসংখ্যা প্রায় ৩ লাখ ৭১ হাজার ৬৬৯ জন এবং মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ২৭৯ জন। কৃষিনির্ভর এ উপজেলায় মোট জমির পরিমাণ ৪৯,২১০ হেক্টরের বেশি, যার মধ্যে নীট ফসলি জমি ৪০,৪৮০ হেক্টর। সমবায় কার্যক্রমও এখানে উল্লেখযোগ্য—কৃষক, মৎস্যজীবী ও মহিলা সমবায় সমিতির সংখ্যা উল্লেখযোগ্য হারে রয়েছে।

উপজেলায় ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৭টি মাধ্যমিক বিদ্যালয়, ২২টি দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। শিক্ষার হার ৭৪.৬৬ শতাংশ। তরফদার মাহামুদ তৌফিক জানিয়েছেন, নির্বাচিত হলে শিক্ষার হার শতভাগে উন্নীত করা এবং নদী-খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানো তার অগ্রাধিকার হবে।

আরো পড়ুন...  নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মবার্ষিকী পালিত

সব মিলিয়ে, মহেশপুরে উপজেলা চেয়ারম্যান পদে তরফদার মাহামুদ তৌফিক (বিপু)-কে ঘিরে একটি সুস্পষ্ট জনমত তৈরি হয়েছে বলে স্থানীয় পর্যবেক্ষকদের অভিমত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০