মিজানুর রহমান রিপন, কলাপাড়া (পটুয়াখালী):
১ মার্চ ২০২৬, ৯:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহিপুরে শিশুশ্লীলতাহানি, বৃদ্ধ গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে ৮ বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে মহিপুর সদর ইউনিয়নের কোমরপুর গ্রামের একটি মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. জয়নুল আবেদিন ওরফে সোনা মিয়া ফরাজী (৬৫) একই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, কোমরপুর হাকিমিয়া নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসায় ছুটি শেষে শিক্ষার্থীরা চলে যাওয়ার পর ওই শিশু শিক্ষার্থী তার সহপাঠীকে সঙ্গে নিয়ে স্কুলব্যাগ আনতে মাদ্রাসায় যায়। এ সময় মাদ্রাসা প্রাঙ্গণে অভিযুক্ত ছাড়া অন্য কেউ উপস্থিত ছিল না।

অভিযোগ অনুযায়ী, শিশুটি মাদ্রাসার দরজার সামনে পৌঁছালে সোনা মিয়া ফরাজী তার শরীরে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়। শিশুটির সহপাঠী প্রতিবাদ জানালে এবং ভুক্তভোগী চিৎকার শুরু করলে অভিযুক্ত সেখান থেকে সরে যায়। পরে দুই শিশু দ্রুত বাড়িতে ফিরে গিয়ে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।

শিশুটির মা বাড়িতে ফিরে মেয়ের কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে তাৎক্ষণিকভাবে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের অবহিত করেন। পরে স্থানীয় লোকজন অভিযুক্তের বাড়িতে গিয়ে প্রতিবাদ জানান। এ সময় অভিযুক্তের স্ত্রী ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন বলে এলাকাবাসী জানান।

আরো পড়ুন...  রাজশাহীতে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে ভুক্তভোগী শিশুকে ও তার পরিবারকে থানায় আনা হয়।

মহিপুর থানা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করেছেন। রবিবার (১ মার্চ ২০২৬) মামলাটি রুজু করা হয়। পরবর্তীতে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারকে আইনগত সহায়তার আশ্বাস দেন। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০