মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৫ মার্চ ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চৌডালায় জমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা এলাকায় জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী জমির মালিকরা। ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শাস্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে চৌডালা মাদরাসা মোড় কলেজপাড়া এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশ নেন স্থানীয় ভুক্তভোগী জমির মালিক, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এলাকায় প্রভাব খাটিয়ে মানুষের জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে করে এলাকার সাধারণ মানুষ চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

বক্তারা আরও বলেন, এলাকার কথিত ভূমিদস্যু শরিফুল, মতিন, শাহ আলম ও বদিউরসহ একটি চক্র বিভিন্ন সময় জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে জমি দখলের অপচেষ্টা করছে। শুধু তাই নয়, জমি দখলের সময় চাঁদাবাজির অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। অনেক ক্ষেত্রে জমির প্রকৃত মালিকদের হুমকি দিয়ে জমি ছেড়ে দিতে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

মানববন্ধনে বক্তারা জানান, এসব ঘটনায় স্থানীয় জমির মালিকরা আতঙ্কিত হয়ে পড়েছেন। কেউ কেউ নিরাপত্তার অভাবে প্রকাশ্যে প্রতিবাদ করতেও সাহস পাচ্ছেন না। তাই প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

আরো পড়ুন...  বিশ্ব পরিবেশ দিবসে রামপালে বর্ণাঢ্য আয়োজন: বৃক্ষরোপণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বক্তারা বলেন, “আমরা আমাদের ন্যায্য অধিকার রক্ষার জন্যই আজ রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের জমি আমরা রক্ষা করতে চাই। যারা অন্যায়ভাবে জমি দখল করতে চায় এবং চাঁদাবাজি করে সাধারণ মানুষকে ভয় দেখায়, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।”

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মো. জুয়েল আলী, বাইরুল ইসলাম, তাজেমুল হক, সাম মোহাম্মদ, আনারুল হক, আব্দুল মজিদসহ আরও অনেকে। তারা বলেন, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ না হলে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হয়ে যাবে এবং সাধারণ মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে।

এদিকে এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, জমি দখল ও চাঁদাবাজির অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং ভুক্তভোগীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০