মো: মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি
৫ মার্চ ২০২৬, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে শত্রুতার জেরে অগ্নিসংযোগ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগের ঘটনায় একটি খড়ের ঘর ও মোরগের ঘর পুড়ে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (রাত ১২টার দিকে) উপজেলার জগদীশপুর গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, বুধবার গভীর রাতে হঠাৎ করে সোহেল আহমদ তালুকদারের বাড়ির খড়ের ঘর ও মোরগ রাখার ঘরে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। স্থানীয়রা পুকুর থেকে সেচের মেশিন ও পাইপের মাধ্যমে পানি এনে আগুন নেভানোর কাজ শুরু করেন। এলাকাবাসীর দ্রুত তৎপরতায় আগুন পাশের বসতঘরে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে, ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়।

ক্ষতিগ্রস্ত সোহেল আহমদ তালুকদার অভিযোগ করে বলেন, এটি কোনো সাধারণ অগ্নিকাণ্ড নয়; বরং পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে কেউ অগ্নিসংযোগ করেছে। তার দাবি, আগুন লাগার পর ঘরের বিভিন্ন স্থানে পেট্রোলের তীব্র গন্ধ পাওয়া গেছে এবং ঘরের একাধিক স্থানে আলাদাভাবে আগুন ধরানো হয়েছিল। এতে তার খড়ের ঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং মোরগ রাখার ঘরে থাকা প্রায় ২০ থেকে ২৫টি মোরগ আগুনে পুড়ে মারা যায়। সব মিলিয়ে তার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

আরো পড়ুন...  সানলাইট স্থাপনা নিয়ে বিদ্যুৎ লাইনে বাধা, অপসারণে চিঠি

স্থানীয় বাসিন্দা আমিন মিয়া তালুকদার, ফয়সাল মিয়া, আনাছ আলী, ধন মিয়া, সুলতান মিয়া, কেবলাল মিয়া ও লেবু মিয়া বলেন, রাতের অন্ধকারে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি এবং সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করি। তারা জানান, ঘটনাস্থলে পেট্রোলের গন্ধ পাওয়া গেছে বলে তাদের সন্দেহ হয়েছে এটি পরিকল্পিতভাবে লাগানো আগুন। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. মুর্শেদুল আলম জানান, ঘটনার খবর ফায়ার সার্ভিসকে দেওয়া হলেও তাদের পৌঁছানোর আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পুলিশ পেয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় টিএলএ টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা

নাজিরপুরে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৬

চন্দনাইশে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১১

মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ

অধ্যক্ষের কুশপুত্তলিকা দাহ: উত্তপ্ত মোরেলগঞ্জের গুলিশাখালী মাদরাসা

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শুরু

ছয় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ বিষয়ক সেমিনার

এক কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ প্রধানমন্ত্রীর: ড. মুজিবুর রহমান

সালেক খান রুনুর সুস্থতা কামনায় মোরেলগঞ্জের বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় দোয়া মাহফিল

১০

গৌরীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইকবাল হোসেন

১১

পথচারীকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী-স্ত্রী

১২

মাদরাসায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ‘বড় হুজুর’ আটক

১৩

তফসিলের আগেই সরগরম কুলিয়ারচর, চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আলমগীর

১৪

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাওয়া যাবে

১৫

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

১৬

মোরেলগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

১৭

পীরগঞ্জে ২০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিল সোনালী মানবিক সোসাইটি

১৮

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭৬ বোতল এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ

১৯

মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস টুর্নামেন্ট শুরু

২০