উজ্জল রায় , নড়াইল প্রতিনিধি
৭ মার্চ ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার

নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে একটি হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম রবিউল ইসলাম রবি। তিনি পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম বাগু শেখ। তিনি নড়াইল জেলার কালিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

কালিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল জেলার কালিয়া থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় (জিআর নং-১৪২/২৪, তারিখ: ৭ নভেম্বর ২০২৪) রবিউল ইসলাম রবিকে প্রধান আসামি করা হয়। মামলাটিতে দণ্ডবিধির ৩২৩, ৩২৪, ৩০২, ৩৮০, ৪২৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।

পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইদ্রিস আলীর নির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ রবিউল ইসলাম। তার সঙ্গে থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে অংশ নেয়।

আরো পড়ুন...  আমীর হামজার মৃত্যুবার্ষিকীতে মাগুরায় বৃত্তি ও দোয়া মাহফিল

অভিযান চলাকালে আধুনিক কৌশল অবলম্বন করে পুলিশ পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর এলাকায় অভিযান চালায়। সেখানে অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালনা করে পলাতক আসামি রবিউল ইসলাম রবিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারের পর তাকে কালিয়া থানায় নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য থানার হাজতে রাখা হয়। পরে তাকে নড়াইল আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে কালিয়া থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যেসব আসামি পলাতক রয়েছে, তাদের গ্রেফতারে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই আসামি এলাকায় গা-ঢাকা দিয়ে থাকলেও পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। তারা আশা করছেন, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত হবে।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে নিয়মিত অভিযান চলমান থাকবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১০

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১১

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১২

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৩

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৪

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৫

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৬

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৭

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৮

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৯

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

২০