শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি
৮ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘাটাইলে ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে প্রশাসনের সভা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিক্রয় কার্যক্রম স্বাভাবিক রাখতে ফিলিং স্টেশন মালিক ও প্রতিনিধিদের সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন সরেজমিন পরিদর্শন করে জ্বালানি তেল বিক্রয় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে উপজেলার ছয়টি ফিলিং স্টেশনের মালিক ও প্রতিনিধিদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এতে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা সচল রাখা, অযথা সংকট তৈরি না করা এবং নিয়ম অনুযায়ী বিক্রয় কার্যক্রম পরিচালনার বিষয়ে মালিকদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি তেল মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও পরিবহন ব্যবস্থার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি বা বিক্রয় কার্যক্রম বন্ধ রাখা যাবে না। এ সময় ফিলিং স্টেশন মালিকদের নিয়মিত সরবরাহ বজায় রাখা এবং স্বচ্ছতার সঙ্গে ব্যবসা পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়।

ভার্চুয়াল সভা শেষে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে সরেজমিন পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। পরিদর্শনের সময় বেশ কয়েকটি ফিলিং স্টেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয় এবং জ্বালানি তেল বিক্রির সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।

আরো পড়ুন...  কালিহাতীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

এ সময় মেসার্স জমজম ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ পাওয়া গেলে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। পরে উপজেলা প্রশাসনের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে সেখানে পুনরায় বিক্রয় কার্যক্রম চালু করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে কোনো ফিলিং স্টেশনে এ ধরনের পরিস্থিতি দেখা গেলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে Bangladesh Petroleum Corporation-এর সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের মালিক ও ম্যানেজারদের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে বিজ্ঞপ্তির নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য তাদের প্রতি আহ্বান জানানো হয়।

এছাড়া বিজ্ঞপ্তি অনুযায়ী ফিলিং স্টেশন প্রাঙ্গণে ব্যানারের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়। প্রতিদিন জ্বালানি তেলের বিক্রি ও মজুদের হালনাগাদ তথ্য সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার জন্যও মালিক ও প্রতিনিধিদের অনুরোধ করা হয়, যাতে প্রশাসন নিয়মিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিদর্শনের সময় অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানি তেলের বিক্রয় কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে দেখা গেছে। প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে, যাতে জ্বালানি তেল সরবরাহ ও বিক্রয় ব্যবস্থায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা সংকট তৈরি না হয় এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে সেবা পেতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০