মিজানুর রহমান রিপন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
৮ মার্চ ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় নারী দিবস পালিত

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১টায় গুড নেইবার্স বাংলাদেশ কলাপাড়া সিডিপি চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবার্স বাংলাদেশ কলাপাড়া সিডিপির ম্যানেজার দীপক কুমার দাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং গুড নেইবার্স সিডিসি সভাপতি মো. ইব্রাহীম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবার্স সিডিসির সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মী মিজানুর রহমান রিপন, গুড নেইবার্স বাংলাদেশ মহিপুর অফিসের সিডিপি ম্যানেজার রাজিব বিশ্বাস, হেলথ অফিসার পংকজ বিশ্বাস, কো-অপারেটিভ সমিতির সভাপতি পেয়ারা বেগম, সহকারী প্রোগ্রাম অফিসার সায়মনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নারী সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সিডিপি কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন বয়সী নারী, সংস্থার কর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

আরো পড়ুন...  পুলিশের বিরুদ্ধে হুমকির অভিযোগে নারীর সংবাদ সম্মেলন

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার, ক্ষমতায়ন, সামাজিক মর্যাদা, অর্থনৈতিক স্বাধীনতা ও সমাজে নারীর অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, বর্তমান সমাজে নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে এখনও অনেক ক্ষেত্রে নারীরা বৈষম্য ও সহিংসতার শিকার হচ্ছেন। এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে সচেতন হতে হবে এবং নারীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, গুড নেইবার্স বাংলাদেশ দীর্ঘদিন ধরে নারী ও শিশুদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিশেষ করে গ্রামীণ এলাকার অবহেলিত ও সুবিধাবঞ্চিত নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের মাধ্যমে নারীরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছেন এবং সমাজে মর্যাদার সঙ্গে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল কমিউনিটিতে নারী নেতৃত্বে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা প্রদান। মহিপুর সিডিপির কো-অপারেটিভ কর্মী মোসা. রেশমা বেগমকে তার সাহসী নেতৃত্ব ও সমাজ উন্নয়নে অবদানের জন্য “সাহসিকা” অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় উপস্থিত সবাই তার এই অর্জনের জন্য তাকে অভিনন্দন জানান।

আরো পড়ুন...  কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও দোকান পুড়ে ছাই

আলোচনা সভার শেষে বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা ও একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে নারী-পুরুষ সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় নারী সদস্য এবং কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০