ইতিহাস ডেস্ক
৮ মার্চ ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৃত গরুর গুজবে বাসি মাংস মিলল, কসাইকে জরিমানা

মাংসের দোকানে উপজেলা প্রশাসনের অভিযান
মাংসের দোকানে উপজেলা প্রশাসনের অভিযান | ছবি : সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে মৃত গরুর মাংস বিক্রির গুজব ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে অভিযান চালায় উপজেলা প্রশাসন। তদন্তে মৃত গরুর মাংসের সত্যতা না মিললেও কয়েক দিনের বাসি মাংস বিক্রির প্রমাণ পাওয়ায় এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে পৌরশহরের ওসমানপুর বাজারে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত ওই কসাইয়ের নাম লেবু মিয়া (৩৮)। তিনি পৌর এলাকার নূর জাহানপুর গ্রামের বাসিন্দা এবং ওসমানপুর বাজারে একটি মাংসের দোকান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় বাজারে এক কসাই মৃত গরুর মাংস বিক্রি করছেন—এমন অভিযোগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এসময় দোকানে থাকা মাংস পরীক্ষা করে তা কয়েক দিনের পুরোনো ও বাসি হিসেবে নির্ণয় করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রবিউল ইসলাম। তবে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

পরে ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য বিবেচনায় বাসি মাংস বিক্রির দায়ে কসাই লেবু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোর্শেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রবিউল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরো পড়ুন...  হাকিমপুরে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন জানান, পরীক্ষা ছাড়া কোনো গরু জবাই করা যাবে না। এছাড়া কোনো ধরনের বাসি মাংসও বিক্রি করা যাবে না। এ বিষয়ে সতর্ক করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলবে। বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০