আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
৯ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেলকুচিতে মিলের বিষাক্ত বর্জ্যে কৃষকের ফসলি জমি ধ্বংস

ধান, সরিষা ও সবজিক্ষেত নষ্ট হয়ে কৃষকেরা ব্যাপক ক্ষতির মুখে
ধান, সরিষা ও সবজিক্ষেত নষ্ট হয়ে কৃষকেরা ব্যাপক ক্ষতির মুখে | ছবি : দৈনিক ইতিহাস

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় প্রসেস মিলের বিষাক্ত বর্জ্যে তলিয়ে গেছে কৃষকের ফসলি জমি। তামাই গ্রামের কাঙ্গাল মোড় এলাকায় রায়হান হাজীর প্রসেস মিল ও করিয়ান নান্নুর প্রসেস মিলের রাসায়নিক বর্জ্যে ডুবে ধান, সরিষা ও বিভিন্ন সবজির ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকেরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয় কৃষকদের অভিযোগ, মিল থেকে নির্গত রাসায়নিক মিশ্রিত বর্জ্য পানি পাশের খাল ও জমিতে প্রবাহিত হচ্ছে। এতে জমিতে জমে থাকা কালচে ও দুর্গন্ধযুক্ত পানিতে ধান, সরিষা ও সবজির গাছ নষ্ট হয়ে যাচ্ছে।

ভুক্তভোগী কৃষকেরা জানান, গত ৭ মার্চ শনিবার রাতে হঠাৎ করেই মিলের জমানো বিষাক্ত পানি খালের পাড় কেটে তাদের জমিতে ঢুকিয়ে দেওয়া হয়। এতে কয়েক বিঘা জমির ফসল পানির নিচে তলিয়ে যায়। এক কৃষক অভিযোগ করে বলেন, “আমরা জমি লিজ নিয়ে ধারদেনা করে ফসল লাগিয়েছি। সেই ফসল তারা নষ্ট করে দিয়েছে। এখন আমাদের বাঁচার পথ নেই। পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে আছি। আমরা আমাদের ক্ষতিপূরণ চাই।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব মিলের বর্জ্য পানির কারণে এলাকার পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে। কিন্তু এ বিষয়ে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

আরো পড়ুন...  বেল কুচিতে খাল বিল পরিষ্কার কর্মসূচি উদ্বোধন

ক্ষতিগ্রস্ত কৃষকেরা দ্রুত তদন্ত করে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০