চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৪ মার্চ ২০২৬, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিধবা নারীকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা

নারীকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা | ছবি : সংগৃহীত
নারীকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা | ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক বিধবা নারীকে ধর্ষণের পর কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হাত-পা বাঁধা ও শরীরজুড়ে এলোপাতাড়ি কোপের চিহ্নসহ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার দলিয়ারপুর গ্রামের মৃত শরিফ উদ্দিনের তামাক ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জোবেদা খাতুন (৪৫) একই গ্রামের মৃত তুফান হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জোবেদা খাতুন বাড়ি থেকে ছাগলের জন্য ঘাস কাটতে বের হন। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়ি না ফেরায় ইফতারের সময় পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গোপালপুর–দলিয়ারপুর গ্রামের মাঠের একটি তামাক ক্ষেতে হাত-পা বাঁধা এবং এলোপাতাড়ি কোপানো অবস্থায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়দের ধারণা, মাঠে কাজ করা পরিচিত কোনো ব্যক্তি বা একাধিক ব্যক্তি তাকে ধর্ষণের পর বিষয়টি গোপন রাখতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে থাকতে পারে।

দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে ঘাস কাটতে গিয়ে ওই নারী আর বাড়ি ফেরেননি। পরে তামাক ক্ষেতের মধ্যে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আরো পড়ুন...  মাদরাসায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ‘বড় হুজুর’ আটক

ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার জামাল আল নাসের (ক্রাইম অ্যান্ড অপস), সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (সদর সার্কেল) এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, সুরতহাল শেষে রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০