ইতিহাস প্রতিবেদক
১৪ মার্চ ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইউপি সদস্যের হামলায় আব্দুস সামাদ নামে এক সাংবাদিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিককে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত আব্দুস সামাদ প্রেস ফাইভের সদস্য এবং উপজেলা জিয়া পরিষদের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীরামপুর ইউনিয়নের একটি রাস্তার ঢালাই ও সংস্কার কাজের তথ্য সংগ্রহ এবং ছবি ও ভিডিও ধারণ করতে ঘটনাস্থলে যান সাংবাদিক আব্দুস সামাদসহ কয়েকজন গণমাধ্যমকর্মী। অভিযোগ রয়েছে, ওই সময় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় জামায়াত নেতা ফরহাদ হোসেন লিটন ঘটনাস্থলে এসে সাংবাদিকদের ছবি ও ভিডিও ধারণে বাধা দেন।

এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ইউপি সদস্য ফরহাদ হোসেন লিটন ও তার ভাই সাংবাদিক আব্দুস সামাদের ওপর চড়াও হন বলে অভিযোগ ওঠে। তারা তার মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণে বাধা দেওয়ার পাশাপাশি এলোপাতাড়ি মারধর করেন। এতে আব্দুস সামাদ গুরুতর আহত হন।

আরো পড়ুন...  দিনাজপুর সীমান্তে উদ্ধার কষ্টিপাথরের মূর্তি, আটক ১

পরবর্তীতে সেখানে উপস্থিত অন্যান্য সাংবাদিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে চিকিৎসার জন্য ভর্তি করান।

এ বিষয়ে পাটগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল সবুজ বলেন, “শ্রীরামপুর ইউনিয়নে কাবিটা প্রকল্পের আওতায় একটি রাস্তার উন্নয়ন কাজ চলছিল। ওই কাজে অনিয়মের অভিযোগের ভিত্তিতে আমরা সেখানে গিয়ে ছবি ও ভিডিও ধারণ করছিলাম। এ সময় ইউপি সদস্য ফরহাদ হোসেন লিটন আমাদের ওপর চড়াও হন এবং অশালীন ভাষায় গালাগালি করেন। একপর্যায়ে তিনি সাংবাদিক আব্দুস সামাদকে মারধর করে আহত করেন।”

তিনি আরও বলেন, সাংবাদিকদের ওপর এমন হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

আহত সাংবাদিক আব্দুস সামাদ বলেন, “আমি রাস্তার কাজের অনিয়মের ছবি তুলছিলাম। তখন লিটন মেম্বার এসে আমাকে ধাক্কা দেন এবং ছবি তুলতে বাধা দেন। পরে তার ছোট ভাইসহ আমাকে বুকে ও পিঠে কিল-ঘুষি মেরে মারধর করেন। এতে আমি গুরুতর আহত হই।” তিনি হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরো পড়ুন...  তানোরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আটক ১

এ ঘটনায় ইউপি সদস্য ফরহাদ হোসেন লিটনের বক্তব্য জানার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সাংবাদিকরা জানান, এ ধরনের ঘটনা গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০