
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এ আয়োজন করা হয়।
সম্প্রতি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজারে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান তুতি এবং সঞ্চালনা করেন কলকলিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক উজ্জল আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা ইকবাল আহমদ। এরপর স্বাগত বক্তব্য রাখেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাকিল আহমদ। তিনি বলেন, পবিত্র রমজান মাস ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মাস। এই মাসে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়।
আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান। তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
এছাড়া বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সহ-সভাপতি সালেহ আহমদ এবং কলকলিয়া ইউনিয়ন যুবদলের সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক লাবিব আহমদ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আদর্শকে ধারণ করে বিএনপির নেতাকর্মীরা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তারা আরও বলেন, বর্তমান প্রজন্মের নেতাকর্মীদের দায়িত্ব হলো দলীয় আদর্শ ও নীতিকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করা।
ইফতার মাহফিলে কলকলিয়া ইউনিয়ন বিএনপি, যুবদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্ব মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদগঞ্জ বাজার হরমুজ উল্লা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাহাঙ্গীর আলম।
দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
মন্তব্য করুন