শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি-
১৮ মার্চ ২০২৬, ১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালিহাতীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) কামার্থী বাসস্ট্যান্ড সংলগ্ন বয়েল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শুকুর মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লাবনী সিদ্দিকী, পৌরসভার সাবেক কমিশনার মোহাম্মদ আলী, সাবিনুর রহমান, আমিনুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ইফতারের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন। তারা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে দলের ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল, অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা এবং প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

Facebook Comments Box
আরো পড়ুন...  কালিয়াকৈরে ধানের শীষের বিশাল মিছিল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ বছর পর ছেলেকে কাছে পেলেন মা শেফালী!

১

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

২

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

৩

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৪

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৫

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৬

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৭

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৮

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৯

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

১০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১১

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১২

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১৩

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৫

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৬

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৮

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৯

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

২০