মাহিদুল ইসলাম হিমেল হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
২০ মার্চ ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাতে আয় কোস্টগার্ডের অভিযানে আলু সহ ২ বোট আটক

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আলুসহ দুটি ফিশিং বোট আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা আলুগুলো মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাতে পরিচালিত এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া চর আতাউর সংলগ্ন মেঘনা নদীর নির্দিষ্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাত প্রায় ১টার দিকে অভিযান শুরু হলে নদীতে অবস্থানরত দুটি সন্দেহজনক ফিশিং বোটকে লক্ষ্য করে তল্লাশি চালানো হয়। এ সময় বোট দুটিতে বিপুল পরিমাণ আলু পাওয়া যায়, যা শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। জব্দ করা আলুর পরিমাণ প্রায় ৭৬০ বস্তা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে পাচার কাজে ব্যবহৃত দুটি ফিশিং বোট কোস্ট গার্ড জব্দ করে।

আরো পড়ুন...  রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-ইয়াবাসহ আটক ৩

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই মেঘনা নদীকে কেন্দ্র করে একটি চোরাচালান চক্র সক্রিয় রয়েছে, যারা সুযোগ বুঝে বিভিন্ন কৃষিপণ্যসহ অন্যান্য সামগ্রী পার্শ্ববর্তী দেশে পাচার করে আসছে। বিশেষ করে গভীর রাতকে বেছে নিয়ে তারা এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়ানো যায়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা আলু এবং আটক করা ফিশিং বোটের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিত করা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে।

মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন আরও বলেন, নদী ও সমুদ্রপথে চোরাচালান, পাচার এবং অবৈধ বাণিজ্য রোধে বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় তৎপর রয়েছে। দেশের অর্থনীতি ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

তিনি আরও জানান, স্থানীয় জনগণের সহযোগিতা ও সময়োপযোগী তথ্য প্রদানের মাধ্যমে এ ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। তাই সন্দেহজনক কোনো কার্যক্রম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০