বাগেরহাট প্রতিনিধি
২৪ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা রাজমিস্ত্রীর, অতঃপর…

বাগেরহাটের মোরেলগঞ্জে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত রাজমিস্ত্রী ফেরদৌস মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। ফেরদৌস মোল্লার বাড়ি মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম সরালিয়া গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, ঈদের দিন বিকেল ৩টার দিকে ওই শিশুটি তার বান্ধবীর বাড়িতে বেড়াতে যায়। বান্ধবীর বাবা ফেরদৌস মোল্লা নিজের মেয়েকে ১০ টাকা দিয়ে পাশের দোকান থেকে কিছু কিনে নিয়ে আসতে বলেন। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকায় তিনি শিশুটিকে পাশে বসিয়ে মোবাইলে কার্টুন দেখানোর অজুহাতে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। পরে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন।

একপর্যায়ে নিজের মেয়ে ফিরে এলে শিশুটি সুযোগ বুঝে বেরিয়ে গিয়ে আশপাশের লোকজনকে ঘটনার কথা জানায়। পরে স্থানীয়রা শিশুটির বাবাকে বিষয়টি জানালে তিনি অভিযুক্তের কাছে প্রতিবাদ করেন। প্রতিবাদ করায় ফেরদৌস মোল্লা শিশুটির বাবাকে মামলা করলে প্রাণনাশের হুমকি ও মেয়েকে মেরে ফেলার হুমকি দেন।

ঘটনার তিন দিন পর মঙ্গলবার (২৪ মার্চ) ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ফেরদৌস মোল্লাকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন...  রাজনীতিতে আগ্রহ বাড়ছে: স্পিকার

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার একটি মামলা হয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনার সঙ্গে জড়িত আসামি ফেরদৌস মোল্লাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০