এস. এম. জাকির, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
১৪ জানুয়ারী ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দনাইশে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দীঘির পুণ্য মেলায় মানুষের ঢল

চন্দনাইশে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দীঘির পুণ্য মেলায় মানুষের ঢল
চন্দনাইশে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দীঘির পুণ্য মেলায় মানুষের ঢল | ছবি: দৈনিক ইতিহাস

প্রতিবছরের মতো এবারও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে পৌষ সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে দুই শত বছরেরও বেশি প্রাচীন ঐতিহ্যবাহী শুক্লাম্বর দীঘির পুণ্য মেলা। বুধবার (১৪ জানুয়ারি) সুচিয়া বাইনজুরী গ্রামে আয়োজিত এ মেলাকে ঘিরে সকাল থেকেই পুণ্যার্থী, তীর্থযাত্রী ও দর্শনার্থীদের ঢল নামে।

মেলা উপলক্ষে শুক্লাম্বর দীঘি ও তার আশপাশের বিস্তীর্ণ এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। আগের দিন বিকেল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পুণ্যার্থী, পূজারি ও দোকানিরা মেলা প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন। বুধবার ভোর থেকে দীঘির পাড়ে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পুণ্যার্থীরা আত্মশুদ্ধি, পাপমুক্তি ও মনোবাসনা পূরণের আশায় দীঘিতে স্নান করেন।

মেলার ঐতিহ্য অনুযায়ী, অনেক ভক্ত মানত হিসেবে অশ্বত্থ গাছের নিচে কবুতর উড়িয়ে দেন, কেউ দীঘির পানিতে তরল দুধ ঢালেন, আবার নবদম্পতিরা সংসারে সুখ-শান্তি কামনায় গাছের ডালে সুতা বাঁধেন। রানী হাট থেকে আগত নিয়তি দত্ত ও আশীষ চক্রবর্তী এবং বাঁশখালী থেকে আগত নয়ন বিশ্বাস জানান, প্রতিবছরই তারা এই পুণ্য মেলায় অংশ নিতে আসেন।

মেলায় নানা ধরনের দোকান বসে। নাগরদোলা, বেতের তৈরি ঝুড়ি, কুলা, চালুনি, মোড়া, দা-বটি-ছোরাসহ গ্রামীণ নিত্যপণ্য, মাটির ঘটি-বাটি, শীতকালীন সবজি, মানকচু, ইলিশ ও দেশি পুকুরের মাছ বিক্রি হয়। পাশাপাশি চটপটি, বিনি ও যব ধানের খই, বাতাসা, নকুলদানা, গজা, নারকেলের চিড়াসহ নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার ক্রেতাদের আকর্ষণ করে।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে ৩ হাজার ২২০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

আয়োজকদের তথ্য অনুযায়ী, এই পুণ্য মেলায় শুধু বাংলাদেশ নয়, ভারত ও নেপাল থেকেও সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। মেলার নামকরণ হয়েছে শুক্লাম্বর ভট্টাচার্য ত্রিপাঠির নামানুসারে। ইতিহাস মতে, প্রায় ৪০০ বছর আগে ভারতের নদীয়া জেলায় জন্মগ্রহণ করা শুক্লাম্বর ভট্টাচার্য ত্রিপাঠি ৪০ বছর বয়সে সনাতন ধর্ম প্রচারের উদ্দেশ্যে চন্দনাইশের বরমা এলাকায় আগমন করেন। তিনি এখানে জমি ক্রয় করে শিবমন্দির স্থাপন করেন এবং ধর্মীয় কর্মকাণ্ড ও জনসেবায় নিজেকে নিয়োজিত করেন। তার স্মৃতিকে কেন্দ্র করেই এই দীঘি ও পুণ্য মেলার ঐতিহ্য গড়ে ওঠে।

শ্রী শ্রী শুক্লাম্বর দীঘি উন্নয়ন কমিটির সিনিয়র সদস্য ডা. কাজল কান্তি বৈদ্য বলেন, “দক্ষিণ এশিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। শুধু হিন্দু নয়, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষও এখানে আসেন। এবার পুণ্যার্থীর সংখ্যা আগের যেকোনো বছরের তুলনায় বেশি।”

তিনি আরও জানান, মেলায় আগত পুণ্যার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে। উপজেলা প্রশাসন ও চন্দনাইশ থানা পুলিশের সদস্যরা মাঠে থেকে নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করছেন।

আরো পড়ুন...  সংবাদ সংগ্রহে বাধা: হাকিমপুর প্রেসক্লাবের প্রতিবাদ

শতবর্ষের ঐতিহ্য বহনকারী শুক্লাম্বর দীঘির এই পুণ্য মেলা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি, লোকজ সংস্কৃতি ও গ্রামীণ অর্থনীতির এক মিলনমেলায় পরিণত হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০