শেফালী আক্তার রাখি, মরলগঞ্জ প্রতিনিধি
২৬ মার্চ ২০২৬, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোড়েলগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন

বাগেরহাটের মোরেলগঞ্জে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

সকালেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসের শুভ সূচনা করেন। পরে উপজেলা চত্বরে সকাল সাড়ে ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সহকারী কমিশনার ভূমি অতীশ সরকার, থানা অফিসার্স ইনচার্জ মাহমুদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহ আলম বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজী, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, পৌর জামায়াতের আমীর মোঃ রফিকুল ইসলাম, জামায়েত নেতা অধ্যাপক আব্দুল মান্নানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাঠ প্যারেড, কুচকাওয়াজ ও জাতীয় পতাকাকে সালাম প্রদর্শন করেন। এরপর শিক্ষার্থীরা শরীরচর্চা, ডিসপ্লে, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন। অনুষ্ঠানগুলোর মাধ্যমে তারা গ্রাম বাংলার ঐতিহ্য, স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গন এবং মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধে অংশগ্রহণের চিত্র সুন্দরভাবে তুলে ধরেন।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে পেশীশক্তিতে ৮৫ বিঘার মৎস্য ঘের দখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন

সমস্ত কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার্থীরা এবং অংশগ্রহণকারীরা মাঠে বিভিন্ন প্রদর্শনীতে অংশ নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বীর মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা ও উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। আলোচনা সভায় মুক্তিযোদ্ধাদের অবদান, স্বাধীনতার গুরুত্ব এবং নব প্রজন্মকে ইতিহাস সচেতন করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত এই দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানটি কেবল শিক্ষার্থীদের মধ্যেই নয়, পুরো মোরেলগঞ্জবাসীর মধ্যে দেশপ্রেম, স্বাধীনতার চেতনা ও সম্মানবোধ জাগ্রত করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০